Wednesday , 30 October 2024 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কুমিল্লা
  7. ক্রীড়াঙ্গন
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. গাইবান্ধা
  11. গাজীপুর
  12. চট্রগ্রাম
  13. চুয়াডাঙ্গা
  14. জাতীয়
  15. জামালপুর

খাগড়াছড়ির পানছড়িতে দুর্বৃত্তের গুলিতে ৩ ইউপিডিএফ কর্মী নিহত

প্রতিবেদক
Newsdesk
October 30, 2024 1:53 pm


খাগড়াছড়ি প্রতিনিধি :

খাগড়াছড়ির পানছড়িতে দুর্বৃত্তের গুলিতে ৩ ইউপিডিএফ কর্মী নিহত। উপজেলার লতিবান ইউনিয়নের শান্তি রঞ্জনপাড়ায় বুধবার সকাল ১০টায় এই ঘটনা ঘটে। ইউপিডিএফ এক বিবৃতিতে এই দাবী করেছে।

বিবৃতিতে দাবী করা হয়, একদল সশস্ত্র সন্ত্রাসী ওই এলাকায় ঢুকে ইউপিডিএফ কর্মীদের ওপর হামলা চালায়। এতে ঘটনাস্থলে সুবাস চাকমা ওরফে সিজন , শাসন ত্রিপুরা ও জয়েন চাকমা ওরফে মুন্যা নিহত হন। তারা প্রত্যেকেই আঞ্চলিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এর কর্মী। তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি। লতিবান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ভূমিধর ত্রিপুরা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। শান্তি রঞ্জন পাড়ায় তিন জন ইউপিডিএফ প্রসিত দলের সদস্যকে গুলি করে হত্যা করেছে দুবৃর্ত্তরা। তবে কে কাহারা করেছে তিনি জানেন না বলে জানান।

পানছড়ি থানার ওসি মো: জসিম উদ্দিন জানান, তারা গোলাগুলির খবর শুনেছেন। এলাকা দূর্গম হওয়ায় সেখানে যেতে সময় লাগবে।

ইউপিডিএফর জেলা সংগঠক অংগ্য মারমা ঘটনার জন্য মুখোশধারী সন্ত্রাসীদের দায়ী করেছেন।

এদিকে ইউপিডিএফ এর ৩ কর্মীকে হত্যার প্রতিবাদে আগামীকাল বৃহস্পতিবার খাগড়াছড়ি জেলায় সকাল-সন্ধ্যা সড়ক অবরোধের ডাক দিয়েছে সংগঠনটি।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

সন্ধ্যার পর শিক্ষার্থীদের বাইরে ঘোরাফেরায় নিষেধাজ্ঞা

বিএনপি নেতা খসরু-স্বপন-প্রিন্সের জামিন নামঞ্জুর

ওবায়দুল কাদেরসহ সাবেক ১৩ সচিবের দেশত্যাগে নিষেধাজ্ঞা

নাটোরে বাসের চাপায় ৩ ইজিবাইক যাত্রীর মৃত্যু

মেন্ডিসের সেঞ্চুরিতে অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করলো শ্রীলংকা

তেজগাঁও বিভাগের বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৫৭

শেখ হাসিনার মামলায় ট্রাইব্যুনালে ২৪ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষ

আর্জেন্টিনা-মিশর ফুটবল ম্যাচ ঘিরে বাগ্‌বিতণ্ডা থেকে সংঘর্ষ, যুবক নিহত

৫০% মহার্ঘ ভাতা বাস্তবায়নসহ ৭ দাবিতে লাগাতার আন্দোলনের ঘোষণা

সলিমুল্লাহ মেডিকেল কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ

সলিমুল্লাহ মেডিকেল কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ