Tuesday , 17 December 2024 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

শেখ হাসিনার ‘৪০০ কোটির’ সেই পিয়নের বিরুদ্ধে দুদকের মামলা

প্রতিবেদক
Newsdesk
December 17, 2024 6:00 pm

নিজস্ব প্রতিবেদক :

শেখ হাসিনার পিয়ন জাহাঙ্গীরের অ্যাকাউন্টে ৬২৬ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য পেয়েছে দুদক । এছাড়া অবৈধ উপায়ে ১৮ কোটি ২৯ লাখ ১০ হাজার ৮৮২ টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে আজ মঙ্গলবার দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে জাহাঙ্গীরের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবনের ব্যক্তিগত কর্মচারী মো. জাহাঙ্গীর আলমের ব্যাংক হিসাবে ৬২৬ কোটি ৬৫ লাখ ১৮ হাজার ১০৭ টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদক বলছে, জাহাঙ্গীর ও তার মালিকানাধীন বিভিন্ন প্রতিষ্ঠানের নামে অবৈধ উপায়ে অর্জিত অর্থ ভোগ করার উদ্দেশে আটটি ব্যাংকের ২৩টি হিসাবে এ অর্থ লেনদেন হয়েছে।

এছাড়া অবৈধ উপায়ে ১৮ কোটি ২৯ লাখ ১০ হাজার ৮৮২ টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে আজ মঙ্গলবার দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে জাহাঙ্গীরের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

দুদক মহাপরিচালক আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদক কর্মকর্তারা জানিয়েছেন, জাহাঙ্গীরের স্ত্রী কামরুন নাহারের নিজের নামেও ছয় কোটি ৮০ লাখ ৪৮ হাজার ৬৪২ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের তথ্য পাওয়া গেছে। তার বিরুদ্ধেও মামলা করা হয়েছে।

কামরুন নাহার পেশায় গৃহিণী হওয়া জাহাঙ্গীর আলমের সহায়তায় দুটি ব্যাংকের সাতটি সঞ্চয়ী ও ডিপিএস হিসাব খুলে সর্বমোট পাঁচ কোটি ৯৬ হাজার ৩০ লাখ ৮৫৫ টাকা লেনদেন করেছেন।

দুদক কর্মকর্তা জানিয়েছেন, এ অস্বাভাবিক লেনদেনের কারণে তাদের বিরুদ্ধে দুদক আইন ও মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলা করা হয়েছে।

 

 

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

বেনজীর এবং বড় মেয়ের আয়কর নথি জব্দের নির্দেশ

রিজভীর মতো মাথা গরম করবেন না: ফখরুলকে কাদের

ফেব্রুয়ারিতে রোডম্যাপ, ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার: মির্জা ফখরুল

মাল্টা চাষে ঝুঁকছেন মৌলভীবাজারের চাষিরা

বেইলি রোডে ভবনে আগুন : ৪৬ মরদেহের মধ্যে ৪১ জনের পরিচয় শনাক্ত, হস্তান্তর ৩৮

নেত্রকোনায় সংখ্যালঘু পরিবারে নির্যাতন ; ঘটনা তদন্তে মানবাধিকার প্রধান

রাজধানীতে ছিঁচকে চুরি-ছিনতাই নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে: স্বরাষ্ট্র সচিব

আরো দুই বিভাগে নৌকার প্রার্থী চূড়ান্ত, বাদ পড়ছেন জনবিচ্ছিন্নরা

ছাত্র আন্দোলনে নীরব থাকায় দুঃখ প্রকাশ করলেন সাকিব

ভোটকেন্দ্র সংস্কার করতে চার সচিবকে ইসির চিঠি