Thursday , 19 December 2024 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

ভারতের পার্লামেন্টে এমপিদের হাতাহাতি, দু’জন আইসিইউতে

প্রতিবেদক
Newsdesk
December 19, 2024 10:19 pm

আন্তর্জাতিক ডেস্ক :

ভারতের পার্লামেন্টে বিজেপি ও বিরোধীদলীয় এমপিদের মধ্যে হাতাহাতি ও ধাক্কাধাক্কি হয়েছে। বাবাসাহেব আম্বেদকরকে অবমাননা করে দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিতর্কিত মন্তব্য ঘিরে এমন ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) পার্লামেন্টের মকর দরজায় এ ঘটনায় আহত দুই বিজেপি এমপিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক।

ক্ষমতাসীন বিজেপির এমপি প্রতাপ ষড়ঙ্গী অভিযোগ করেন, বিরোধী দলনেতা রাহুল গান্ধী নিজে তাকে ধাক্কা মারেন এবং সংসদে ঢুকতে বাধা দেন। এতে তিনি মাথায় আঘাত পেয়েছেন।

কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেন, ষড়ঙ্গী এবং উত্তর প্রদেশের সংসদ সদস্য মুকেশ রাজপুতকে মারাত্মকভাবে জখম করেছেন রাহুল।

তবে রাহুল গান্ধী অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, আমি যখন সংসদের ভেতরে ঢুকতে যাচ্ছিলাম, তখন কিছু বিজেপি সাংসদ আমাকে ঢুকতে বাধা দেন। তারা আমাকে ধাক্কা দিতে থাকেন।

তিনি বলেন, আমার সঙ্গে বর্ষীয়ান কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গেকেও ঢুকতে বাধা দেওয়া হয়। এর ফলে ধাক্কাধাক্কির একটা পরিস্থিতি তৈরি হয়।

মল্লিকার্জুন খাড়গে জানান, বিজেপির এমপিরা তাকে ধাক্কা দিয়েছেন। এতে তিনি মাটিতে পড়ে যান।

তিনি বলেন, আমরা ধাক্কাধাক্কিতে প্রভাবিত হই না। আমাদের ভেতরে (সংসদে) ঢোকার অধিকার আছে। বিজেপি সাংসদরা আমাদের ঢুকতে বাধা দেওয়ার চেষ্টা করছিলেন।

দিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতালের মেডিক্যাল সুপারিনটেনডেন্ট অজয় শুক্লা জানিয়েছেন, দুই নেতা মাথায় আঘাত পেয়েছেন। তাদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে। পরীক্ষা করা হবে। উপসর্গভিত্তিক চিকিৎসা শুরু হয়েছে।

তিনি বলেন, সাংসদ মুকেশ রাজপুত অজ্ঞান হয়ে পড়েছিলেন। এই মুহুর্তে তিনি সচেতন, তবে তিনি উদ্বিগ্ন। তার রক্তচাপ বেড়ে গিয়েছিল।

 

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

শুধু ভোটের অধিকারের জন্য আন্দোলন হয়নি: হাসনাত আবদুল্লাহ

ঢাকাস্থ মির্জাগঞ্জ জার্নালিস্টস ফোরামের পক্ষ থেকে মির্জাগঞ্জের ইউএনও’কে সম্মাননা স্মারক প্রদান

সারা দেশে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ১৭২৬

অর্থ লুটে দায়ী ব্যক্তি–প্রতিষ্ঠান কর্তৃত্ব ফিরে পাওয়া কল্যাণকর হবে না: ইফতেখারুজ্জামান

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর এপিএসের সম্পদ জব্দ, ব্যাংক হিসাব স্থগিত

পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের জীবন কঠিন করে তুলেছে

রাশিয়ায় ৫০ যাত্রী নিয়ে বিমান বিধ্বস্ত, বেঁচে নেই কেউ

সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৮

উৎপাদক থেকে পাইকার সবার জন্য আসছে অ্যাপ: টিটু

ভোটার তালিকা চূড়ান্তকরণ: ৭ বিষয়ে এনআইডি সংশোধন স্থগিত রাখছে ইসি