সোমবার , ২৩ ডিসেম্বর ২০২৪ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

সিকদার গ্রুপের ১৫ প্রতিষ্ঠানের সম্পত্তি ক্রোকের নির্দেশ

প্রতিবেদক
Newsdesk
ডিসেম্বর ২৩, ২০২৪ ৫:৪১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান জয়নুল হক সিকদারের মালিকানায় থাকা ১৫টি প্রতিষ্ঠানের সম্পত্তি ক্রোকের নির্দেশ‌ দিয়েছেন আদালত। আজ সোমবার ঢাকার সিনিয়র স্পেশাল জজ আদালতের অবকাশকালীন বিচারক মো. ইব্রাহিম মিয়ার আদালত এ আদেশ দেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) পাবলিক প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম এ তথ্য নিশিত করেছেন। তিনি জানান, দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন আদালত।

১৫ প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে—
রাজধানীর কাজী নজরুল ইসলাম এভিনিউয়ের ১২ কাঠা জমিতে ১৩তলা ভবন, সীমান্ত স্কয়ারের একটি ফ্লোর যা ন্যাশনাল ব্যাংকে ভাড়া দেওয়া, হাজারীবাগের সিকদার রিয়েল এস্টেট বিল্ডিং, সিকদার রিয়েল এস্টেটের ওয়েস্টার্ন কমিউনিটি সেন্টার বিল্ডিং, সীমান্ত স্কয়ারের পাঁচ তলায় ৪ হাজার ৭০০ স্কয়ার ফুটের ফ্লোর, ধানমন্ডির জেড এইচ সিকদার উইমেন মেডিকেল কলেজ ও হাসপাতাল; হাজারীবাগের একটি সাততলা ভবনের নিচতলা, চতুর্থ তলা ও পঞ্চম তলা যা ন্যাশনাল ব্যাংকের কাছে ভাড়া দেওয়া।

বনানীর কামাল টাওয়ারের ১৮তলা ভবনের ৩ হাজার ৪০০ ফুট স্পেস যা ন্যাশনাল ব্যাংকের কাছে ভাড়া দেওয়া, মুন্সিগঞ্জের সিরাজদিখানে সিকদার শপিং কমপ্লেক্স, পটুয়াখালীর কলাপাড়া ইউনিয়নের একটি ছয়তলা ভবনের অংশ যা ন্যাশনাল ব্যাংকের কাছে ভাড়া দেওয়া, বাগেরহাটের মোংলায় তিনতলা ভবনের নিচ তলায় ৩ হাজার বর্গফুটের স্পেস যা বাংলাদেশ ইকোনমিক জোন অথোরিটির কাছে ভাড়া দেওয়া, শরীয়তপুরের ভেদরগঞ্জ তিন তলা ভবনের নিচতলা ও দোতলায় ৪ হাজার ২০০ স্কয়ার ফুটের স্পেস যা ন্যাশনাল ব্যাংকে ভাড়া দেওয়া।

এছাড়াও, শরীয়তপুরের মাধবপুরে জেড এইচ সিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যবহৃত একটি ভবন, সীমন্ত স্কয়ারের চতুর্থ তলায় ৯ হাজার ৩৭৭ ফুট ব্যাংকের যা ন্যাশনাল ব্যাংকের এন্টি মানিলন্ডারিং বিভাগের কাছে ভাড়া দেওয়া, হাজারীবাগের সিকদার রিয়েল এস্টেটের দশতলা ভবনের পাঁচতলা যা ন্যাশনাল ব্যাংকের মহিলা শাখা ও কার্ড প্রসেসিং সেন্টার হিসেবে ব্যবহৃত।

 

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

উপজেলা নির্বাচন: প্রার্থীর মালিকানাধীন স্থানে ভোটকেন্দ্র নয়

নতুন তালিকায় ভিসা ছাড়াই ৩৬ দেশে যেতে পারবেন বাংলাদেশিরা

রাজধানীতে জমজমাট ঈদের কেনাকাটা

শেখ হাসিনার বিরুদ্ধে রেড এলার্ট জারি করতে ইন্টারপোলকে চিঠি দেয়া হয়েছে: চিফ প্রসিকিউটর

মিত্ররা ইসরাইলের সঙ্গে‘ যুদ্ধে পিছ পা হবে না’: ইরান

কোনো ষড়যন্ত্রই নৌকার বিজয় ঠেকাতে পারবে না : এনামুল হক শামীম

বিএনপি-জামায়াত গণতান্ত্রিক অগ্রযাত্রাকে থামিয়ে দিতে চায় : ওবায়দুল কাদের

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে মামলা

আওয়ামী লীগের ওপর যেন একই জুলুম না হয়: জামায়াত আমির

দাঁড়িপাল্লায় যারা ভোট চাচ্ছে তারা স্বাধীনতার বিপক্ষে ছিল: মির্জা ফখরুল