Wednesday , 1 January 2025 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কুমিল্লা
  7. ক্রীড়াঙ্গন
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. গাইবান্ধা
  11. গাজীপুর
  12. চট্রগ্রাম
  13. চুয়াডাঙ্গা
  14. জাতীয়
  15. জামালপুর

এবার রবীন্দ্রনাথের গল্পের নায়িকা দীঘি

প্রতিবেদক
Newsdesk
January 1, 2025 1:34 pm

বিনোদন ডেস্ক :

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের অনেক কালজয়ী সৃষ্টি নিয়েই নাটক ও সিনেমা নির্মিত হয়েছে। এদিকে গুণী চলচ্চিত্র নির্মাতা সাদেক সিদ্দিকীর নতুন সিনেমার নাম ‘দেনা পাওনা’। এই সিনেমাটি ২০২২-২০২৩ সালের সরকারি অনুদানে নির্মিত হতে যাচ্ছে। আগামী ২৩ জানুয়ারি থেকে রাজধানীর অদূরে হোতাপাড়া খতিব খামারবাড়িতে টানা বেশ কয়েকদিন এই সিনেমার শূটিং চলবে। রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প ‘দেনা পাওনা’ অবলম্বনে সিনেমাটি নির্মিত হবে।

এবার রবীন্দ্রনাথের গল্পের নায়িকা হয়ে সিনেমার পর্দায় হাজির হতে যাচ্ছেন এ প্রজন্মের অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘিকে।

চলচ্চিত্র নির্মাতা সাদেক সিদ্দিকী ‘দেনা পাওনা’ নামে সিনেমা বানাচ্ছেন। এই সিনেমাটি ২০২২-২০২৩ সালের সরকারী অনুদানে নির্মিত হতে যাচ্ছে। ছবিটিতে নিরুপমার চরিত্রে অভিনয় করবেন দীঘি।

খবরটি জানিয়ে অভিনেত্রী বেশ উচ্ছ্বাস প্রকাশ করেন। তিনি বলেন, ‘গত দুই বছর ধরেই কিন্তু এই সিনেমাতে কাজ করা নিয়ে কথা হচ্ছিল। যখন সাদেক সিদ্দিকী আঙ্কেলের কাছে গল্পটা ভালোভাবে শুনি তখন আমার কাছে মনে হলো যে নিরুপমা চরিত্রটিতে অভিনয় করার যথেষ্ট সুযোগ রয়েছে। এটা আমার কাজের তৃপ্তি দেবে। তাছাড়া রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পের নায়িকা হওয়াটা তো স্বপ্নপূরণের মতো ব্যাপার।’

‘দেনা পাওনা’ সিনেমাটির চিত্ররূপ ও সংলাপ মিরণ মহিউদ্দিনের। চিত্রনাট্য করেছেন পরিচালক সাদেক সিদ্দিকী।

 

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

চাঁনখারপুলে ৬ জনকে হত্যা: ৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ১৪ জুলাই

আগামীকাল খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে ইসি

অন্তর্বর্তী সরকার যত বেশিদিন থাকবে, তত সমস্যা বাড়বে : ফখরুল

প্রশ্নফাঁস ঠেকাতে ১৫ আগস্ট পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ ঘোষণা

ঢাকা দক্ষিণ সিটির নতুন প্রশাসক মাহমুদুল হাসান

অবশেষে ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণের সিদ্ধান্ত

ধানমন্ডির ল্যাবএইডের সামনে শান্ত মারিয়াম বিশ্ববিদ্যালয়ের বাসে অগ্নিকাণ্ড

ভারতে ধর্মীয় অনুষ্ঠানে পদদলিত হয়ে ১০৭ জনের মৃত্যু

হাসিনা ক্ষমতায় থাকতে রাষ্ট্রব্যবস্থা ধ্বংস করে দিয়েছে: ফখরুল

সে‌প্টেম্বরের ম‌ধ্যে ৭ শতাংশে নাম‌বে মূল‌্যস্ফী‌তি : গভর্নর