শনিবার , ৪ জানুয়ারি ২০২৫ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

কালিহাতীতে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

প্রতিবেদক
Newsdesk
জানুয়ারি ৪, ২০২৫ ৪:৫৪ অপরাহ্ণ

টাঙ্গাইল প্রতিনিধি :

টাঙ্গাইলের কালিহাতীতে কীর্তন থেকে বাড়ি ফেরার পথে ট্রেনে কাটা পড়ে স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। শনিবার ভোরে ঢাকা- টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের পাশে ধলাটেংগর এলাকার রেলপথ থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন, কালিহাতী উপজেলার দশকিয়া ইউনিয়নের টুনিমগড়া গ্রামের নীলকান্ত মন্ডল (৬০) ও তার স্ত্রী কল্পনা রাণী মন্ডল (৫৫)।

নিহতদের স্বজনরা জানান, শুক্রবার রাতে তারা দু’জন কালিহাতীর রৌহা গ্রামে কীর্তনে গিয়েছিলেন। রাতে বাড়িতে না ফেরায় স্বজনরা অনেক খোঁজাখুঁজি করেন। ভোরে স্থানীয় লোকজনের কাছ থেকে জানতে পারেন, রেললাইনের পাশে দু’টি মরদেহ পড়ে আছে। সেখানে গিয়ে স্বজনরা মরদেহ শনাক্ত করেন।

পরে স্থানীয়দের সহযোগিতায় তাদের খণ্ডিত মরদেহ উদ্ধার করে বাড়িতে আনা হয়। শনিবার দুপুরে স্থানীয় শশ্মান ঘাটে তাঁদের শেষকৃত্য সম্পন্ন হয়।

পরিবারের সদস্যদের ধারণা- রাতে বাড়ি ফেরার পথে ট্রেনে কাটা পড়ে তারা মারা যান।

যমুনা সেতু পূর্ব প্রান্তের স্টেশন মাস্টার শাহীন মিয়া জানান, ঘটনার পরপরই মরদেহ দুটি পরিবারের লোকজন নিয়ে গেছে।

 

 

 

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

পরিবারসহ নাবিল গ্রুপের চেয়ারম্যানের ৯৮ কোটি টাকা জব্দের আদেশ

দলগুলো যাই বলুক, নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড আছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

ডলফিন এনজিও’র মালিক আব্দুর রাজ্জাকসহ আটক ৬

কারাগারে সন্ত্রাসীদের হাত থেকে নিরাপদে আছি: শাজাহান খান

আরও ৭৪টি ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান আসছে

ভবন নির্মাণে বিল্ডিং কোড অনুসরণ নিশ্চিত করুন : ডিসি সম্মেলনে প্রধানমন্ত্রী

বিএনপির শীর্ষ নেতাদের বিচারে সরকার হস্তক্ষেপ করছে না: আইনমন্ত্রী

জুলাই আন্দোলনে হামলায় জড়িত ঢাবির ১২৮ শিক্ষার্থী বহিষ্কার

দীর্ঘ সময় ধরে সংসদ বয়কট করলে গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে : স্পিকার

বিসিবির ১১ পরিচালকের পদ বাতিল