বুধবার , ৮ জানুয়ারি ২০২৫ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

জাতীয় দলে ফির‍তে যে সিদ্ধান্ত জানালেন তামিম

প্রতিবেদক
Newsdesk
জানুয়ারি ৮, ২০২৫ ৬:৪১ অপরাহ্ণ

স্পোর্টস ডেস্ক :

আকস্মিকভাবে ২০২৩ সালে জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দেন তামিম ইকবাল। তবে দুই দিন পার না হতেই তৎকালীন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর অবসরের সিদ্ধান্ত থেকে সরে আসেন টাইগার এই ওপেনার। এরপর বাংলাদেশের জার্সিতে নিউজিল্যান্ডের বিপক্ষে একটি ওয়ানডে খেলে বিশ্রামে যান তিনি। পরের অংশটা বাংলাদেশের ক্রিকেট বোর্ড ও নানা নাটকীয়তা ওয়ানডে বিশ্বকাপের স্কোয়াডে জায়গা হয়নি তামিমের।

সেই সময়ে সাকিব আল হাসানের এক ইন্টারভিউ বেশ আলোড়ন ফেলে লাল সবুজ জার্সিতে। একই সঙ্গে তামিমের দ্বন্দ্বের বিষয়টি প্রকাশ্যে এসে ব্যাপক আলোচনা-সমালোচনা তৈরি হয়। এরপর আর কখনোই জাতীয় দলে দেখা যায়নি তামিমকে। ঘরোয়া ক্রিকেটে দেখা গেলেও জাতীয় দলে তামিমকে আর দেখা যাবে কিনা তা নিয়ে ধোঁয়াশা কাটেনি।

এই ইস্যুতে আজ বিপিএলের মাঝেই তামিমের সঙ্গে আলোচনায় বসে বাংলাদেশ জাতীয় দলের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। ক্রিকেটে ফেরার বিষয়ে তামিমকে সময় দিয়েছেন নির্বাচকরা। তামিমও বিসিবিকে রাখলেন অপেক্ষায়। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির বাংলাদেশ দলে থাকার জন্য তামিম ইকবালকে অনুরোধ করেছে বিসিবির নির্বাচক কমিটি। এমনকি অধিনায়ক নাজমুল হোসেন শান্তও তামিমকে তার দলে চান। আজ গ্র্যান্ড সিলেট হোটেল এন্ড রিসোর্টে তামিম ইকবাল ও গাজী আশরাফ হোসেন লিপুর নির্বাচক কমিটি লম্বা সময়ের বৈঠক করে। যেখানে আরও সময় চেয়েছেন অভিজ্ঞ ওপেনার তামিম।

তামিমের সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যমের সামনে এসে গাজী আশরাফ হোসেন লিপু বললেন, ‘তামিম ইকবালের আন্তর্জাতিক ক্রিকেট নিয়ে আপনাদের একটা আগ্রহ থাকবে। এটা খুবই স্বাভাবিক। এ ব্যাপারটা নিয়ে এর আগেই হয়তো তামিমের সঙ্গে আমাদের আরেকটু আলোচনা হতে পারতো। যাই হোক, সামনে আমাদের একটা বড় ইভেন্ট আছে। আলোচনা হয়েছে। কিন্তু কোন আলোচনাই সঙ্গে সঙ্গে ওই মুহূর্তে একটা সিদ্ধান্তে উপনীত হওয়া যায় না। কারণ এটা অনেক বড় একটা সিদ্ধান্ত।’

চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য দল ঘোষণার শেষ সময় আগামী ১২ জানুয়ারি। এর আগে তামিমকে তার ‘বন্ধুবান্ধব ও পরিবারের’ সঙ্গে কথা বলতে সময় দিয়েছেন নির্বাচকরা, ‘তামিমের ঘনিষ্ঠজন, পরিবার, বন্ধু-বান্ধব অনেক সময়, কিংবা তার প্রিয় কোচ অথবা শুভাকাঙ্ক্ষী তাদের সঙ্গে আলাপ আলোচনার একটা ব্যাপার থাকে। সেক্ষেত্রে একটু সময় নেওয়ার তো ব্যাপার এসেই যায়। আমাদের যেহেতু ১২ তারিখে দল ঘোষণা করতে হবে, তার আগেই আমাদেরকে দলটা দিতে হবে বোর্ডের কাছে। আমাদের কাছে মনে হয়েছে সময় আছে, লেট হিম টেক টাইম, তাড়াহুড়োর কিছু নাই। তিনি একটা টুর্নামেন্ট খেলছেন, আমাদের প্রাথমিক আলোচনা আমরা সেরে নিয়েছি।’

বিসিবিকেও অপেক্ষায় রাখলেন তামিম। প্রধান নির্বাচক বাকি সবাইকে বললেন আরও কয়েকদিন অপেক্ষা করতে, ‘এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য আমাদের একটু অপেক্ষা করতে হবে। সে সিদ্ধান্তের জন্য তামিম ইকবালকে একটু সময় দিতে হবে। ‘

‘এটা তো খুব পরিষ্কার ব্যাপার, চারদিন তো অনেক সময় আমাদের জন্য। আমাদের তো একটা হোমওয়ার্ক করা আছে কেমন হতে পারে। কিংবা ছকটা তো আমাদের তৈরি করা আছে। সেই ছকটা পূরণ করে বোর্ডের কাছে দেওয়া আমাদের জন্য খুব বেশি একটা সময়ের ব্যাপার না। আমরা তামিম ইকবালের মতো একজন খেলোয়াড়কে সম্মান জানাই। তার সিদ্ধান্তেরও সম্মান জানাই আমরা। সেজন্য তিনি যদি একটু সময় নিতে চান আমাদের কাছ থেকে, আমার মনে হয় এটা ফেয়ার এনাফ। আমি বোর্ডের সঙ্গে কথা বলেছি, তাদেরও কোন অসুবিধা নেই। কাজেই আপনাদেরকে কিছুক্ষণ সময় ধৈর্যশীল থাকতে হবে। অনেকদিন তো আপনারা অপেক্ষা করলেন সিদ্ধান্তের জন্য। এখানে তাড়া নেই। বেশি তাড়াহুড়ো করলে কিন্তু রান আউট হতে হয়!’

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

সিরাজগঞ্জে মেডিক্যাল কলেজের শিক্ষার্থীকে গুলি করলেন শিক্ষক

ক্ষমতা যতই হোক, আইনের ঊর্ধ্বে কেউ নয়: প্রধান উপদেষ্টা

‘মিধিলি’র’ তাণ্ডবে ৮ জনের মৃত্যু

প্রতিপক্ষের জালে হালি পূরণ করে লা লিগা শিরোপা জিতল রিয়াল

প্রতিপক্ষের জালে হালি পূরণ করে লা লিগা শিরোপা জিতল রিয়াল

ট্রাইব্যুনালে অভিযুক্ত হলে এমপি হওয়া যাবে না, প্রজ্ঞাপন জারি

দোকান-শপিং মল খোলা রাখা যাবে সন্ধ্যা ৭টা পর্যন্ত: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

মাদকের ভয়াবহ আগ্রাসনে দেশের উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

রাজশাহীতে একই পরিবারের চারজনের লাশ উদ্ধার

বায়ুদূষণ নিয়ন্ত্রণে টাস্কফোর্স গঠন করা হবে : পরিবেশ উপদেষ্টা

‘সোজা গুলি করার’ ওপেন নির্দেশনা ছিল শেখ হাসিনার: চিফ প্রসিকিউটর