মঙ্গলবার , ২১ জানুয়ারি ২০২৫ | ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

পিলখানা হত্যাকাণ্ড : ১৭৮ বিডিআর জওয়ানের কারামুক্তিতে বাধা নেই

প্রতিবেদক
Newsdesk
জানুয়ারি ২১, ২০২৫ ৮:২৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় কারাগারে আটক ১৭৮ বিডিআর জওয়ানের কারামুক্তিতে বাধা নেই। মঙ্গলবার (২১ জানুয়ারি) রাষ্ট্রপক্ষের প্রসিকিউটর বোরহান উদ্দিন এ বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, গত রোববার হত্যা মামলায় নিম্ন আদালত ও উচ্চ আদালত থেকে খালাস পাওয়া ব্যক্তিরা বিস্ফোরক আইনের মামলায় জামিন পেয়েছেন। কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারের ভেতর অস্থায়ী আদালতে ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল-১-এর বিচারক মো: ইব্রাহিম মিয়ার আদালত শুনানি শেষে তাদের জামিন মঞ্জুর করেন।

বোরহান উদ্দিন বলেন, ‘নিম্ন আদালত ও উচ্চ আদালত থেকে খালাস পাওয়া ১৭৮ জন বিস্ফোরক আইনের মামলায় জামিন পেয়েছেন। তাদের বিরুদ্ধে অন্য কোনো মামলা না থাকলে মুক্তিতে বাধা নেই।’

২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় সীমান্তরক্ষী বাহিনীর সদর দফতরে বিদ্রোহের ঘটনায় ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহত হন। সে ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে দু’টি মামলা হয়। হত্যা মামলায় ৮৫০ জনের বিচার শেষ হয় ২০১৩ সালের ৫ নভেম্বর। তাতে ১৫২ জনের ফাঁসি, ১৬০ জনের যাবজ্জীবন ও ২৫৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়। খালাস পান ২৭৮ জন। ২০১৭ সালের ২৭ নভেম্বর সেই মামলার ডেথ রেফারেন্স ও আপিলের রায়ও হয়ে যায় হাইকোর্টে। তাতে ১৩৯ আসামির মৃত্যুদণ্ড বহাল রাখা হয়। যাবজ্জীবন সাজা দেয়া হয় ১৮৫ জনকে। আরো ২২৮ জনকে দেয়া হয় বিভিন্ন মেয়াদে সাজা, খালাস পান ২৮৩ জন। হাইকোর্টের রায়ের আগে ১৫ জনসহ সব মিলিয়ে ৫৪ জন আসামি মারা গেছেন। হত্যা মামলায় হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে ২২৬ জন আসামি আপিল ও লিভ টু আপিল করেছেন।

অন্যদিকে, হাইকোর্টে ৮৩ জন আসামির খালাস এবং সাজা কমানোর রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করেছে রাষ্ট্রপক্ষ। এসব আপিল ও লিভ টু আপিল এখন শুনানির অপেক্ষায়। ২০১০ সালে বিস্ফোরক আইনের মামলায় ৮৩৪ আসামির বিরুদ্ধে বিচার কাজও শুরু হয়েছিল। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর বিডিআর বিদ্রোহের ঘটনার তদন্ত পুনরায় শুরুর দাবি উঠছে। গত ১৯ ডিসেম্বর অভিযোগ নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যান শহীদ পরিবারের সদস্যরা।

এ হত্যাকাণ্ড পুনঃতদন্তের জন্য গত ২৪ ডিসেম্বর আ ল ম ফজলুর রহমানকে প্রধান করে কমিশন গঠন করে ৯০ দিনের সময় বেঁধে দিয়েছে সরকার।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

চকবাজারে অগ্নিকাণ্ড : ‘কমিশনার ভবনটি’ ভরা ছিল কেমিক্যালে

আরেকটা গণতন্ত্রবিরোধী শক্তি বিএনপিকে টার্গেট করেছে : রিজভী

পটিয়ায় ফ্যানে ঝুলছিল স্বেচ্ছাসেবক লীগ নেতার মরদেহ, ঘটনা ঘিরে রহস্য

দাঁড়িপাল্লায় যারা ভোট চাচ্ছে তারা স্বাধীনতার বিপক্ষে ছিল: মির্জা ফখরুল

দাড়ি, টুপির উপর আক্রমণ

দাড়ি, টুপির উপর আক্রমণ

নির্বাচনের প্রস্তুতির জন্য অন্তর্বর্তী সরকারকে সময় দেবে জামায়াত

ওয়েস্ট ইন্ডিজকে ১৪০ রানে আটকে দিলো বাংলাদেশ

ওয়েস্ট ইন্ডিজকে ১৪০ রানে আটকে দিলো বাংলাদেশ

রাজধানীতে পৃথক স্থানে দুটি বাসে আগুন

ডিসি, এডিসি ও ওসি প্রত্যাহার চান শিক্ষার্থীরা

ডিসি, এডিসি ও ওসি প্রত্যাহার চান শিক্ষার্থীরা

প্রধানমন্ত্রী হিসেবে পুনর্নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে আলজেরিয়ার প্রেসিডেন্টের অভিনন্দন