Tuesday , 28 January 2025 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

তিতুমীর কলেজ শিক্ষার্থীদের ৪৮ ঘণ্টার আল্টিমেটাম, সড়ক-রেলপথ অবরোধের হুঁশিয়ারি

প্রতিবেদক
Newsdesk
January 28, 2025 1:26 pm

নিজস্ব প্রতিবেদক :

ঢাকার সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাঠামো গঠনের দাবিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা। দাবি না মানা হলে বৃহস্পতিবার থেকে মহাখালীতে সড়ক ও রেলপথ অবরোধের ঘোষণা দিয়েছেন তারা।

সোমবার (২৭ জানুয়ারি) রাতে সভা করে এসব সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর আন্দোলনের সংগঠন “তিতুমীর ঐক্য”। তিতুমীর কলেজের ফটকে ‘বিশ্ববিদ্যালয়’ লেখা ব্যানার ঝুলিয়ে দিলেন শিক্ষার্থীরাতিতুমীর কলেজের ফটকে ‘বিশ্ববিদ্যালয়’ লেখা ব্যানার ঝুলিয়ে দিলেন শিক্ষার্থীরা
অবরোধের পাশাপাশি মঙ্গলবার থেকে ক্লাস-পরীক্ষা বন্ধ করে “শাটডাউন তিতুমীর” কর্মসূচি পালনের ঘোষণাও দেন তারা।

আন্দোলনকারী তিতুমীর কলেজের গণিত বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আমিনুল ইসলাম সোমবরার রাত ১টায় বলেন, “শিক্ষার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে সাত কলেজের ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্তি বাতিল করা হয়েছে। এতে কলেজগুলো অভিভাবকহীনতায় পড়েছে। তবে তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে আমরা অনড় রয়েছি।”

তিনি আরও বলেন, “আমরা ৪৮ ঘণ্টা সময় দিয়েছি সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর ও বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাঠামো গঠন করতে। এ সময়ের মধ্যে ভিসি-প্রোভিসি নিয়োগ দিয়ে প্রশাসনিক কাঠামো গঠন করা না হলে ৩০ জানুয়ারি (বৃহস্পতিবার) বারাসাত টু মহাখালী বেরিকেড বা মহাখালীতে সড়ক ও রেলপথ অবরোধ কর্মসূচি পালন করব। আর তিতুমীর বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয় স্বীকৃতি না পাওয়া পর্যন্ত মঙ্গলবার থেকে ক্লাস-পরীক্ষা বর্জন করে শাটডাউন তিতুমীর কর্মসূচি পালন করব।”

এর আগে তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে গত ৭ জানুয়ারি কলেজের প্রধান ফটকে “তিতুমীর বিশ্ববিদ্যালয়” লেখা ব্যানার টানিয়ে দেন আন্দোলনকারীরা।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের দাবিতে আন্দোলনের পরিপ্রেক্ষিতে তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের সম্ভাব্যতা যাচাইয়ে ৫ সদস্যের একটি কমিটি গঠন করে শিক্ষা মন্ত্রণালয়। তবে ওই কমিটি যথাযথভাবে কাজ করছে না বলে অভিযোগ রয়েছে শিক্ষার্থীদের।

 

সর্বশেষ - জেলার খবর