Sunday , 18 February 2024 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

ডিবিপ্রধানের কাছে অভিযোগ দিলেন তিশার বাবা

প্রতিবেদক
Newsdesk
February 18, 2024 6:18 pm


নিজস্ব প্রতিবেদক:

আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্রী সিনথিয়া ইসলাম তিশার বাবা মো. সাইফুল ইসলাম ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কাছে অভিযোগ দিয়েছেন। রোববার (১৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) হারুন অর রশীদের কাছে লিখিত অভিযোগ দেন তিনি।

ডিআইজি মোহাম্মদ হারুন অর রশীদ সাংবাদিকদের বলেন, হত্যার হুমকির বিষয়টি ডিবি গুরুত্ব দিয়ে তদন্ত করছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তদন্ত চলছে, এখনই বিস্তারিত বলতে চাচ্ছি না।

তিশার বাবা সাইফুল ইসলাম গণমাধ্যমকে জানান, ১২ ফেব্রুয়ারি সকাল ১০টা ৩৮ মিনিটে অজ্ঞাতনামা এক ব্যক্তি হোয়াটসঅ্যাপ থেকে ফোন করে আমাকে বলে- আপনি কি তিশার আব্বু বলছেন? আমি হ্যাঁ বললে, সে বলে আপনি বেশি বাড়াবাড়ি কইরেন না, বেশি বাড়াবাড়ি করলে আপনার মেয়েকে মেরে ফেলব।

আমার মোবাইলে দুটি নম্বর থেকে রাত ১টা ১৯ ও ১টা ১৫ মিনিটের দিকে কল আসে। এতরাতে ঘুমিয়ে যাওয়াই সকালে উঠে ওই দুই নম্বরের মিসড কল দেখতে পাই। সন্দেহ হওয়ায় বিষয়টি ডিবিকে অবহিত করা হলো।

এর আগে, ১২ ফেব্রুয়ারি সন্ধ্যায় নিজের ও স্ত্রী তিশার নিরাপত্তা চাইতে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ কার্যালয়ে যান আলোচিত খন্দকার মুশতাক আহমেদ ও সিনথিয়া ইসলাম তিশা।

উল্লেখ্য, মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সদস্য খন্দকার মুশতাক আহমেদ একই কলেজের শিক্ষার্থী সিনথিয়া ইসলাম তিশাকে বিয়ে করেন। তাদের এ অসম বিয়ে নিয়ে ব্যাপক আলোচনা তৈরি হয়। যদিও শুরু থেকে এ দম্পতি জানান, তারা পরস্পরকে ভালোবেসে বিয়ে করেছেন।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

পল্লবীতে দোকানে ঢুকে যুবদল নেতাকে গুলি করে হত্যা

বিএনপি কর্মী মকবুল হত্যা মামলায় বাগেরহাটের সাবেক এমপি মিলন গ্রেপ্তার

বাধ্যতামূলক হচ্ছে অনলাইনে রিটার্ন দাখিল: এনবিআর চেয়ারম্যান

১২ ফেব্রুয়ারি পর্যন্ত সব ধরনের সংগঠনের নির্বাচন স্থগিতের নির্দেশ ইসির

স্ত্রীসহ ঢাকা ওয়াসার সাবেক এমডি আবদুস সালামের দেশত্যাগে নিষেধাজ্ঞা

অবসরে পাঠানো হলো ৫৬ পুলিশ কর্মকর্তাকে

বিএনপির শীর্ষ নেতাদের বিচারে সরকার হস্তক্ষেপ করছে না: আইনমন্ত্রী

দেশজুড়ে খুনি হাসিনার গোপালি সিন্ডিকেট ভাঙতে হবে: সারজিস আলম

ঝোড়ো হাওয়ার শঙ্কা, সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঊর্ধ্বতন ৯ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর