Sunday , 9 February 2025 |
শিরোনাম:

নারায়ণগঞ্জ সদর উপজেলায় পরিচ্ছন্নতা অভিযানে ৬০০ কাব স্কাউট

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ব্যানার খুলে নেওয়ার অভিযোগ, উপাধ্যক্ষকে ঘিরে রাজনৈতিক বিতর্ক ও নানা প্রশ্ন

কবিরহাটে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে সীরাতুন্নবী (স.) সম্মেলন ও না’তে রাসূল সন্ধ্যা অনুষ্ঠান অনুষ্ঠিত ।

মাঠ সংস্কারের উদ্যোগে বাধা, ২৫ জনের বিরুদ্ধে মামলা: লোহাগাড়ায় শাহজাহানের বিরুদ্ধে মামলাবাজির অভিযোগ

বিজয়নগরে মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে ছুরিকাঘাত, অভিযুক্তের বাবারও স্বীকারোক্তি

নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আলোচনা সভায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

ঠাকুরগাঁও সালন্দর মাদরাসায় ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

কক্সবাজারের সাবেক ডিসি কারাগারে

প্রতিবেদক
Newsdesk
February 9, 2025 3:40 pm

জাফর আলম,কক্সবাজার ব্যুরো:

কক্সবাজারে ভূমি অধিগ্রহণ মামলার নথি জালিয়াতির অভিযোগে সাবেক জেলা প্রশাসক (ডিসি) মো. রুহুল আমিনকে কারাগারে পাঠানো হয়েছে।

রবিবার (৯ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুন্সী আব্দুল মজিদ তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) সিরাজ উল্লাহ বিষয়টি  নিশ্চিত করেন।

আদালত সূত্রে জানা গেছে, মাতারবাড়ীর বাসিন্দা এ কে এম কায়সারুল ইসলাম চৌধুরী ২০১৪ সালের ১৯ নভেম্বর তাপ বিদ্যুৎকেন্দ্র নির্মাণের ভূমি অধিগ্রহণের প্রায় ২০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে কক্সবাজারের জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতে তৎকালীন জেলা প্রশাসক মো. রুহুল আমিনকে প্রধান আসামি করে ২৮ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। আদালত মামলাটি আমলে নিয়ে তদন্তের জন্য দুর্নীতি দমন কমিশনকে (দুদক) নির্দেশ দেন। কিন্তু তৎকালীন জেলা ও দায়রা জজ মো. সাদিকুল ইসলাম তালুকদার মামলার ১ নম্বর আসামি রুহুল আমিনের নাম বাদ দিয়ে দুদকের প্রধান কার্যালয়ে নথিপত্র পাঠান।

জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) সিরাজ উল্লাহ বলেন, কক্সবাজারে ভূমি অধিগ্রহণ মামলার নথি জালিয়াতির অভিযোগে সাবেক জেলা প্রশাসক মো. রুহুল আমিনকে কারাগারে পাঠানো হয়েছে। মামলার নথি জালিয়াতির বিষয়টি জানতে বাদী আরেকটি মামলা দায়ের করেন। পরে দুদকের কক্সবাজার সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. রিয়াজ উদ্দিন গত বছরের ১ জুলাই আদালতে পাঁচজনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। এই ঘটনায় কক্সবাজারের সাবেক ডিসি রুহুল আমিন আদালতে আত্মসমর্পণ করেন। আমরা এতে সন্তুষ্ট।

 

 

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত