Monday , 10 February 2025 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

বেনজীরকে গ্রেফতারে ইন্টারপোলে রেড অ্যালার্ট জারির নির্দেশনা

প্রতিবেদক
Newsdesk
February 10, 2025 6:03 pm

নিজস্ব প্রতিবেদক :

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজি) বেনজীর আহমেদকে গ্রেফতার করতে ইন্টারপোলে রেড অ্যালার্ট জারির নির্দেশনা দেয়া হয়েছে।

সোমবার (১০ ফেব্রুয়ারি) দুদকের করা আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন।

দুদকের উপ-পরিচালক হাফিজুল ইসলাম এ আবেদন করেন। আবেদনে বলা হয়, বেনজির আহমেদ বিদেশে পলাতক রয়েছেন। তাকে গ্রেফতার করে বিচারের আওতায় আনা প্রয়োজন। তাই ইন্টারপোলের মাধ্যমে তার বিরুদ্ধে গ্রেফতারি গ্রেফতারি পরোয়ানা জারি করা প্রয়োজন। শুনানি শেষে আদালত এ আদেশ দেন।

এরআগে ১৩ জানুয়ারি বেনজীর আহমেদ ও তার বড় মেয়ে ফারহিন রিশতা বিনতে বেনজীরের আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন আদালত। গত ৮ জানুয়ারি আদালত বেনজীরের স্ত্রী জিশান মির্জা ও ছোট মেয়ে তাহসিন রাইসা বিনতে বেনজীরের আয়কর নথি জব্দের আদেশ দেন।

গত ১৫ ডিসেম্বর সাবেক আইজিপি বেনজীর আহমেদ ও তার স্ত্রী-সন্তানদের বিরুদ্ধে চারটি মামলা করে দুদক।

মামলার অভিযোগে বলা হয়, বেনজীর ৯ কোটি ৪৪ লাখ টাকা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং ২ কোটি ৬২ লাখ টাকা সম্পদের তথ্য গোপন করেছেন। তার স্ত্রীর জীশান মীর্জা ৩১ কোটি ৬৯ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং ১৬ কোটি ১ লাখ টাকার তথ্য গোপন করেছেন। তাদের বড় মেয়ে ফারহীন রিশতা বিনতে বেনজীর ৮ কোটি ৭৫ লাখ টাকার এবং মেজ মেয়ে তাহসীন রাইসা বিনতে বেনজীর ৫ কোটি ৫৯ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন।

এদিকে গত ৯ ফেব্রুয়ারি বেনজীর আহমেদকে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবি জানিয়ে একটি বিবৃতি দেয় বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা কল্যাণ সমিতি।

বিবৃতিতে বলা হয়, পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের দলদাস, হত্যা, গুম, অপহরণ, দুর্নীতি মামলার পলাতক আসামি সাবেক আইজিপি বেনজীর আহমেদ অজ্ঞাতবাস থেকে পুলিশ বাহিনীকে নিয়ে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে অবমাননাকর ও রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক বক্তব্য দিয়েছেন। বিবৃতিতে বলা হয়, ‘তার (বেনজীর) বক্তব্যের তীব্র নিন্দা জানাচ্ছি এবং ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি।’

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

পদত্যাগ করেছেন দুদকের চেয়ারম্যান ও দুই কমিশনার

সংসদের দর্শক গ্যালারিতে অধ্যাপক ইউনূস, জুবাইদা ও জাইমা রহমান

মেসি-ডি মারিয়ার নৈপুণ্যে আর্জেন্টিনার বড় জয়

মেসি-ডি মারিয়ার নৈপুণ্যে আর্জেন্টিনার বড় জয়

শেখ রাসেলের কবরে দুই বোনের ভালোবাসার ফুল

শেখ রাসেলের কবরে দুই বোনের ভালোবাসার ফুল

অভিষেকের গোপন তথ্য ফাঁস করলেন কারিনা

শিক্ষকতা থেকে রাষ্ট্রপতি : মির্জা ফখরুলের বর্ণাঢ্য রাজনৈতিক পরিক্রমা

শেখ হাসিনা-ওবায়দুল কাদেরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

ঢাকা দক্ষিণ সিটির প্রকৌশলী বোরহানকে বরিশালে বদলি, অনিয়ম তদন্তে নির্দেশনা

ভোটকেন্দ্র দখল করলে একজনও বাড়ি ফিরতে পারবেন না: নাসীরুদ্দীন পাটওয়ারী

বদলি ঠেকাতে ডেপুটি স্পিকারের জাল ডিও লেটার: সেই এসি-ল্যান্ডের নামে মামলা