Wednesday , 17 September 2025 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

সাহসী প্রশ্ন তুলুন, বিভ্রান্তি নয় সত্য সামনে আনুন: সাংবাদিকদের শফিকুল

প্রতিবেদক
Newsdesk
September 17, 2025 7:14 pm

নিজস্ব প্রতি‌বেদক :

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, অল্প কিছু পরিসংখ্যান বেছে নিয়ে অর্থনীতির নাটকীয় ব্যাখ্যা দেন অনেক অর্থনীতিবিদ। তাঁদের ডিগ্রি, আত্মবিশ্বাস আর ঝকঝকে ভাষায় প্রশ্ন তুলতে অনেকেই দ্বিধায় পড়েন। কিন্তু অর্থনীতি কাভার করা সাংবাদিকদের কাজ হলো ঠিক সেই মুহূর্তে সাহসী প্রশ্ন তোলা- যাতে বিভ্রান্তিকর দাবি ভেঙে পড়ে এবং সত্য সামনে আসে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড অ্যাকাউন্টে দেওয়া এ স্ট্যাটাসে এসব কথা বলেন তিনি।

স্ট্যাটাসে শফিকুল আলম বলেন, কিন্তু অর্থনীতি ও ব্যবসা নিয়ে যারা সংবাদ করেন, তাঁদের জন্য কঠিন প্রশ্ন করা কেবল অধিকার নয়—বরং দায়িত্ব। বিশেষত, যখন সীমিত তথ্যের ওপর দাঁড়িয়ে অর্থনীতিবিদরা সাহসী দাবি করেন, তখনই মুখোশ খুলে দেওয়ার সুযোগ তৈরি হয়। এজন্য সাংবাদিকদের দরকার পূর্ণাঙ্গ পরিসংখ্যানভিত্তিক প্রস্তুতি।

‘শুধু বৈদেশিক মুদ্রার রিজার্ভ, বাণিজ্য ঘাটতি বা মুদ্রাস্ফীতি নয়, কারখানার শ্রম অসন্তোষ, অপরাধের হার, খাতভিত্তিক পারস্পরিক প্রভাবসহ নানামুখী সূচক হাতে থাকলে অর্থনীতির আসল চিত্র ফুটে ওঠে।’

তিনি আরও বলেন, অন্যথায় সাংবাদিকরা নিজেরাই অজান্তে বিভ্রান্তি ছড়ানোর ঝুঁকিতে পড়তে পারেন। তাই দায়িত্বশীল অর্থনৈতিক সাংবাদিকতার জন্য সাহসী প্রশ্ন তোলা আর পূর্ণাঙ্গ ডেটার ওপর দাঁড়িয়ে প্রতিবেদন করা জরুরি।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

পদত্যাগ করলেন কুয়েটের উপাচার্য ও উপ-উপাচার্য

চামড়া সিন্ডিকেটের বিরুদ্ধে র‍্যাবের কঠোর হুঁশিয়ারি

সাংবাদিকদের স্বার্থে ওয়েজবোর্ড বাস্তবায়নে উদ্যোগ নেবে সরকার: তথ্য প্রতিমন্ত্রী

গাজীপুর সদর থানার ওসিকে বরখাস্তের ঘোষণা, গ্রেপ্তার ১৬

সাভারে ৫ ছাত্র হত্যা মামলার আসামি আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রার বদলি শুরু

ডাকসুর সদস‍্য রাফিয়ার বাসায় অগ্নিসংযোগ-ককটেল বিস্ফোরণ

আগামীকাল শপথ নিচ্ছেন বাংলাদেশের ২৬তম প্রধান বিচারপতি

পদোন্নতির তালিকায় অবসরে পাঠানো, দণ্ডপ্রাপ্ত কর্মকর্তা

দেশে জ্বালানি সরবরাহে অস্থিরতা, ট্রাকভাড়া বেড়েছে ২০ থেকে ৩০ শতাংশ