Thursday , 13 February 2025 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

১০ মিনিটে দেয়া হবে অন-অ্যারাইভাল ভিসা

প্রতিবেদক
Newsdesk
February 13, 2025 1:10 pm

নিজস্ব প্রতিবেদক :

আজ থেকে এই সিস্টেম চালু হলো জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এই ভিসার মেয়াদ হবে ১ মাস।

বিদেশীদের মাত্র ১০ মিনিটে অন-অ্যারাইভাল ভিসা দেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

আজ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে এসবি ইমিগ্রেশন কর্তৃক বিদেশী নাগরিকদের জন্য অন-অ্যারাইভাল ভিসা সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

উপদেষ্টা বলেন, কিছু কিছু দেশ আছে যারা অন-অ্যারাইভাল ভিসা পায়। কিন্তু এই ভিসা পেতে কারো ৪৫ মিনিট বা ১ ঘণ্টা সময় লেগে যায়। আমরা নতুন যে সিস্টেম করেছি সেটা হলো, সেবাগ্রহীতা মাত্র ১০ মিনিটের মধ্যে অন-অ্যারাইভাল ভিসাটা পেয়ে যাবেন। এই ভিসা পেতে তারা নিজেরাই আমাদের অনলাইনে আবেদন করে যাবতীয় তথ্য দিয়ে রাখবেন। পরে একটি কোড পাবেনা। এই কোডটি নিয়ে এয়ারপোর্টে দেখালে ডলারে পেমেন্ট করলেই তিনি ৫ থেকে ১০ মিনিটে ভিসা পেয়ে যাবেন।

আজ থেকে এই সিস্টেম চালু হলো জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এই ভিসার মেয়াদ হবে ১ মাস।

এর আগে এসবি ইমিগ্রেশনকর্তৃক বিদেশি নাগরিকদের জন্য ভিসা অন অ্যারাইভাল বা ট্রানজিট ভিসা আবেদনে অনলাইন অ্যাপ, পাসপোর্ট ভেরিফিকেশন সহজীকরণ ও পাসপোর্ট আবেদনকারী কর্তৃক জটিলতা/ অভিযোগ ৯৯৯-এ অবহিতকরণ কার্যক্রমের উদ্বোধন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

নতুন করে বাংলাদেশে আশ্রয় নিল বিজিপি সদস্যসহ ১১৬ জন

অনিয়ম হলে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে : গণপূর্ত প্রতিমন্ত্রী

প্রার্থিতা ফিরে পেলেন সাদিক আব্দুল্লাহ

সাবেক প্রেমিকের হাতে প্রাণ গেল স্বামী-স্ত্রীর

এ সরকারের অধীনে কোনো নির্বাচন নয়, বরিশাল জনসভায়: মির্জা ফখরুল

এ সরকারের অধীনে কোনো নির্বাচন নয়, বরিশাল জনসভায়: মির্জা ফখরুল

চাকরির প্রলোভনে কম্বোডিয়ায় মানবপাচার, দম্পতি গ্রেপ্তার

প্রতিটি শিশুর চাহিদা অনুযায়ী চিকিৎসাসেবা নিশ্চিত করবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

ঋণ জালিয়াতিতে নাফিজ সরাফাতসহ ৪ জনের বিরুদ্ধে মামলা

বেক্সিমকোর ঋণ জালিয়াতি: নথিপত্র সংগ্রহে দুদক

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গুলি, নিহত ২