রবিবার , ২৩ ফেব্রুয়ারি ২০২৫ | ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

দেশজুড়ে অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার ৫৮৫

প্রতিবেদক
Newsdesk
ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ৮:১৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

দেশজুড়ে চলমান অপারেশন ডেভিল হান্টে আরও ৫৮৫ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।  রোববার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ তথ্য জানান পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর।

তিনি জানান, অপারেশন ডেভিল হান্ট অভিযানের আওতায় গত ২৪ ঘণ্টায় আরও ৫৮৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া, অন্যান্য মামলা ও ওয়ারেন্টের আওতায় ৯০৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে ২৪ ঘণ্টায় মোট ১ হাজার ৪৯৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

ইনামুল হক সাগর আরও জানান, গত ২৪ ঘণ্টায় একটি বিদেশি পিস্তল, দেশীয় তৈরি এলজি একটি, একটি ম্যাগজিন, গুলি ১০ রাউন্ড, গুলির খোসা ৪৭ রাউন্ড, কার্তুজ তিনটি, লোহার দা একটি ও ছয়টি চাকু, ছোরা ও সুইচ গিয়ার উদ্ধার হয়।

প্রসঙ্গত, গত ৮ ফেব্রুয়ারি থেকে সারাদেশে একযোগে শুরু হয়েছে অপারেশন ডেভিল হান্ট নামে একটি বিশেষ অভিযান। মূলত ডেভিল অর্থ হচ্ছে ‘শয়তান’ আর হান্ট অর্থ ‘শিকার’। ডেভিল হান্টের বাংলা অর্থ গিয়ে দাঁড়ায় ‘শয়তান শিকার’ করা। তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঘোষিত ডেভিল হান্ট বলতে দেশবিরোধী চক্র, সন্ত্রাসী ও দুষ্কৃতকারীদের আইনের আওতায় আনতে বোঝানো হয়েছে।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

৭১ পরিবেশক, প্লাজা ও কর্মকর্তাকে ‘ব্র্যান্ডিং হিরোজ’ পুরস্কার দিল ওয়ালটন

জাতীয় সনদ নাগরিকের সব অধিকার সুরক্ষিত করতে পারবে: আলী রীয়াজ

আ.লীগকে নির্বাচনে আনতে দেশি-বিদেশি কোনো চাপ নেই: প্রেস সচিব

মধ্যরাতে কুবিতে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১৫

মধ্যরাতে কুবিতে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১৫

এনবিআর কর্মকর্তা-কর্মচারীরা কর্মস্থলে না ফিরলে কঠোর হবে সরকার

সাগর-রুনি হত্যা মামলায় ফারজানা রুপাকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি

প্রাকৃতিক সম্পদের ম্যাপ করা হবে: সাবের হোসেন চৌধুরী

চকবাজারে গণপিটুনিতে ছিনতাইকারী নিহত, আহত ২

আইনজীবী সমিতি নির্বাচনে সহিংসতার মামলায় গ্রেপ্তার ৫

তেজগাঁও ট্রাকস্ট্যান্ডে আগুনে পুড়ল ৬ ট্রাক