Tuesday , 11 March 2025 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

সাবেক এমপি বাহাউদ্দিনের ফ্ল্যাট ও ব্যাংক হিসাব জব্দের আদেশ

প্রতিবেদক
Newsdesk
March 11, 2025 4:38 pm

নিজস্ব প্রতিবেদক :

কুমিল্লা-৬ আসনের সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার ও তাঁর স্ত্রী মেহেরুন্নেছার নামে ঢাকার উত্তরায় থাকা দুটি ফ্ল্যাট এবং তাঁদের নামে বিভিন্ন ব্যাংকে থাকা চারটি হিসাব জব্দের আদেশ দিয়েছেন আদালত। এসব ব্যাংক হিসাবে ৩৯ লাখ ৯৫ হাজার ২৬৭ টাকা জমা রয়েছে।

আজ মঙ্গলবার দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন।

এদিন এসব স্থাবর সম্পত্তি জব্দ ও ব্যাংক হিসাব জব্দের আদেশ চেয়ে আবেদন করেন দুর্নীতি দমন কমিশনের মো. আলমগীর হোসেন।

দুদকের আবেদনে বলা হয়, অভিযুক্তদের বিরুদ্ধে ২ কোটি ৩৭ লাখ ৪৯ হাজার ৪৭ টাকা মূল্যের জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জনপূর্বক ভোগদখলে রাখার দায়ে দুর্নীতি দমন কমিশন কর্তৃক একটি মামলা রুজু করা হয়েছে। মামলাটি তদন্তকালে রেকর্ডপত্র পর্যালোচনায় দেখা যায় যে, আসামি তাঁর নামীয় স্থাবর ও অস্থাবর সম্পদ অন্যত্র হস্তান্তর বা বেহাত করার প্রচেষ্টা করছেন। মামলা নিষ্পত্তির আগে সম্পত্তি হস্তান্তর বা বেহাত হয়ে গেলে সমূহ ক্ষতির কারণ রয়েছে। এজন্য উল্লিখিত স্থাবর সম্পত্তি জব্দ ও অস্থাবর সম্পদ অবরুদ্ধের আদেশ দেওয়া প্রয়োজন।

 

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

আইন নিজের হাতে তুলে নেবেন না: স্বরাষ্ট্র উপদেষ্টা

দেশে জ্বালানি সরবরাহে অস্থিরতা, ট্রাকভাড়া বেড়েছে ২০ থেকে ৩০ শতাংশ

বিসিএস ক্যাডার পরিচয়ে সম্পর্ক গড়তেন, তরুণীদের কাছ থেকে হাতিয়ে নিতেন টাকা

আবারও সন্ত্রাসী কর্মকাণ্ড বেছে নিয়েছে বিএনপি : কাদের

আনিসুল হকের আয়কর নথি জব্দের আদেশ

চিনির গুদামে আগুনকে পুঁজি করে দাম বাড়ালে কঠোর ব্যবস্থা: বাণিজ্য প্রতিমন্ত্রী

পাপিয়ার ৪ বছর কারাদণ্ড

মিয়ানমারের বাস্তুচ্যুত মানুষকে ফেরত পাঠানোই একমাত্র সমাধান: পররাষ্ট্রমন্ত্রী

কারাগারের জন্য ১৩ হাজার ধর্মীয় বই দিলেন ধর্ম উপদেষ্টা

প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী