মঙ্গলবার , ১৮ মার্চ ২০২৫ | ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

বাংলাদেশের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে : অর্থ উপদেষ্টা

প্রতিবেদক
Newsdesk
মার্চ ১৮, ২০২৫ ১০:০৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : 

বাংলাদেশের অর্থনীতি আর খাদের কিনারায় নেই, বরং ঘুরে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। মঙ্গলবার (১৮ মার্চ) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

অর্থ উপদেষ্টা বলেন, ‘আগে অর্থনীতি খাদের কিনারায় ছিল, কিন্তু সেখান থেকে টেনে তোলার চেষ্টা করা হয়েছে। এখন অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে, এবং বিশ্বের অনেক দেশের নজর এখন বাংলাদেশের দিকে। কিছু ভুল-ত্রুটি থাকলেও সামগ্রিক অবস্থা সন্তোষজনক।’

তিনি আরও বলেন, ‘অর্থনীতি নিয়ে অযথা হতাশ হওয়ার কোনো কারণ নেই। মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ডের সাম্প্রতিক মন্তব্য নিয়ে উদ্বেগ থাকলেও, এতে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র অর্থনৈতিক সম্পর্কের কোনো সমস্যা হবে না।’

ড. সালেহউদ্দিন আহমেদ জানান, ২০২৬ সালে স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের জন্য সরকার নির্দিষ্ট লক্ষ্য নিয়ে এগোচ্ছে। তিনি বলেন, ‘এলডিসি উত্তরণ বাংলাদেশের জন্য একটি গৌরবের বিষয়। এর জন্য একটি স্মুথ ট্রানজিশন স্ট্র্যাটেজি নেওয়া হবে, যা অন্য অনুন্নত দেশগুলোর জন্যও অনুপ্রেরণা হতে পারে।’

অর্থ উপদেষ্টা বলেন, ‘পণ্য খালাসে জট খুলেছে। যদিও ব্যবসায়ীরা মাঝে মাঝে বিভিন্ন কৌশল অবলম্বন করেন, সরকার তা নিয়ন্ত্রণের চেষ্টা করছে।’

 

 

 

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

জয়সওয়াল-রাহুলের ব্যাটিংয়ে চালকের আসনে ভারত

মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মান দিতে হবে: প্রধানমন্ত্রী

রানা প্লাজা ট্র্যাজেডি: এক যুগেও শেষ হয়নি মামলার বিচার

কমছে শাক-সবজির দাম, স্বাভাবিক হয়নি সয়াবিন তেল

রাঙামাটির পাহাড়ি দুর্গম ভোটকেন্দ্রে প্রয়োজনে হেলিকপ্টারের ব্যবহার হবে: র‌্যাব

দেশবাসীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন তারেক রহমান

আমের দামে খুশি চাষি, হতাশ ক্রেতা

বাজার কারসাজিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: অর্থ উপদেষ্টা

১১ দিনে রাজধানীতে বিএনপির ১৭শ’ নেতাকর্মী গ্রেফতার

নির্বাচনের পরিবেশ দূষিত করলে ব্যবস্থা নেবে আইন শৃঙ্খলা বাহিনী: ওবায়দুল কাদের