Tuesday , 22 April 2025 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কুমিল্লা
  7. ক্রীড়াঙ্গন
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. গাইবান্ধা
  11. গাজীপুর
  12. চট্রগ্রাম
  13. চুয়াডাঙ্গা
  14. জাতীয়
  15. জামালপুর

খুলনায় ব্যবসায়ীকে গুলি করে হত্যা

প্রতিবেদক
Newsdesk
April 22, 2025 4:45 pm

খুলনা প্রতিনিধি :

খুলনায় সুমন মোল্লা (২৮) নামের এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার বেলা দেড়টার দিকে ফুলতলা উপজেলার পিপরাইল গ্রামে এ ঘটনা ঘটে।

সুমন মোল্লার বাড়ি পিপরাইল গ্রামে। স্থানীয় জামিরা বাজারে তাঁর একটি দোকান আছে।

স্থানীয় কয়েকজন বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান, আজ দুপুরের দিকে দোকান বন্ধ করে সুমন মোটরসাইকেলে বাড়ির দিকে যাচ্ছিলেন। এ সময় আরেকটি মোটরসাইকেলে তিন অজ্ঞাতপরিচয় ব্যক্তি তাঁর গতি রোধ করে। একপর্যায়ে সুমনের মাথায় গুলি করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তারা। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জেল্লাল হোসেন বলেন, বাড়ি যাওয়ার পথে দুর্বৃত্তরা সুমন মোল্লাকে গুলি করেছে। পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান। ময়নাতদন্তের জন্য লাশটি খুলনা মেডিকেল কলেজে আনা হয়েছে।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

টেলিযোগাযোগ ও ইন্টারনেটে কর বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি

বিদেশে পাঠানোর নামে ৯৪ লাখ টাকা আত্মসাৎ, মূল হোতাসহ গ্রেপ্তার ৪

সাবেক গণপূর্তমন্ত্রীকে ‘বাবা’ সম্বোধন করা সেই অধ্যক্ষ গ্রেপ্তার

ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ১৬ জেলার রেল যোগাযোগ বন্ধ

একটি দলের নেতাদের কথাবার্তা লাগামহীন হয়ে গেছে : মির্জা আব্বাস

শিশু আয়ানের মৃত্যু: হাইকোর্টের রায় দেখে ব্যবস্থা নেবে স্বাস্থ্য মন্ত্রণালয়

১১৭২ জাল সনদধারী শিক্ষক শনাক্ত

মানবতাবিরোধী অপরাধে বিশেষ ট্রাইব্যুনালে আ. লীগের বিচার চায় জামায়াত

ইসিতে প্রথম দিনের আপিল শুনানি : ৫২ জনের মঞ্জুর

সিলেট বিভাগীয় পাসপোর্ট অফিসের পরিচালক বরখাস্ত