Wednesday , 30 April 2025 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

করমুক্ত আয়সীমা সাড়ে ৪ লাখ টাকা করার প্রস্তাব এফবিসিসিআইয়ের

প্রতিবেদক
Newsdesk
April 30, 2025 3:14 pm

নিজস্ব প্রতিবেদক :

আগামী বাজেটে সাধারণ করদাতাদের জন্য বার্ষিক করমুক্ত আয়ের সীমা সাড়ে চার লাখ টাকা করার প্রস্তাব দিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। এ ছাড়া, নারী ও ৬৫ বছর বয়সের বেশি করদাতাদের জন্য করমুক্ত আয়সীমা পাঁচ লাখ টাকা করার দাবিও জানিয়েছে সংগঠনটি।

বর্তমানে করমুক্ত আয়সীমা ৩ লাখ ৫০ হাজার টাকা। এ অবস্থায় আজ বুধবার সকালে রাজধানীতে জাতীয় রাজস্ব বোর্ড ও এফবিসিসিআইয়ের আয়োজনে এনবিআরের পরামশর্ক কমিটির ৪৫তম সভায় ওইসব প্রস্তাব দেয়া হয়।

বর্তমান মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বিবেচনায় সাধারণ নাগরিক, সিনিয়র সিটিজেন ও নারীদের করমুক্ত আয়ের সীমা বাড়ানো জরুরি বলে মন্তব্য করেন এফবিসিসিআইযের প্রশাসক হাফিজুর রহমান। এ ছাড়া সর্বনিম্ন ৫ শতাংশ এবং সর্বোচ্চ করহার ২৫ শতাংশ করার প্রস্তাব দেন তিনি।

 

 

 

সর্বশেষ - জেলার খবর