Monday , 12 May 2025 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

স্বাস্থ্যখাতে জবাবদিহির প্রকট অভাব রয়েছে : স্বাস্থ্য উপদেষ্টা

প্রতিবেদক
Newsdesk
May 12, 2025 3:53 pm

নিজস্ব প্রতিবেদক :

স্বাস্থ্যখাতে শৃঙ্খলা ও জবাবদিহির প্রকট অভাব রয়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম। এ অভাব দূর না হলে চিকিৎসক ও নার্সসহ জনবল যতই নিয়োগ দেওয়া হোক না কেন কাঙ্ক্ষিত সাফল্য পাওয়া যাবে না বলে জানান তিনি।

আজ সোমবার (১২ মে) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সিভিল সার্জন সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্য উপদেষ্টা বলেন, দেশের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সাত হাজার সুপারনিউমারি পদ সৃষ্টি ও নতুন তিন হাজার চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। সাত হাজার সুপারনিউমারি পদ সৃষ্টির মাধ্যমে বঞ্চিত চিকিৎসকদের পদোন্নতি দেওয়া হবে।

দেশে প্রথমবারের মত দুই দিনব্যাপী সিভিল সার্জন সম্মেলন শুরু হয় আজ। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এ সম্মেলনের উদ্বোধন করেন। প্রধান উপদেষ্টার কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম সভাপতিত্ব করেন। স্বাগত বক্তব্য দেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব মো. সাইদুর রহমান।

দেশের সকল সিভিল সার্জন এ সম্মেলনে যোগ দেন।

সর্বশেষ - জেলার খবর