শুক্রবার , ২৩ মে ২০২৫ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

ঈদ ঘিরে মসলার বাজার গরম

প্রতিবেদক
Newsdesk
মে ২৩, ২০২৫ ৪:০৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

ঈদুল আজহাকে সামনে রেখে বাজারে উত্তাপ ছড়াচ্ছে মসলার দর। প্রতি কেজি এলাচ মানভেদে বিক্রি হচ্ছে প্রায় ৫ হাজার থেকে ৬ হাজার টাকায়। গেল মাসের তুলনায় কেজিতে ৫০ থেকে ১০০ টাকা বেড়েছে জিরার দাম। ঈদ উপলক্ষে এ দাম আরও বাড়ার আশঙ্কা করছেন বিক্রেতারা। তবে বাজারে স্বস্তি ছড়াচ্ছে চাল, সবজি ও ব্রয়লার মুরগির দাম।

শুক্রবার (২৩ মে) রাজধানীর কারওয়ান বাজার ঘুরে দেখা যায়, ঊর্ধ্বমুখী মসলার দাম। মানভেদে জিরার কেজি ৬৫০ থেকে ৭০০ টাকা, দারচিনি ৫২০ টাকা, লবঙ্গ ১৩৫০ টাকা, গোলমরিচ ১২০০ টাকা বিক্রি হচ্ছে। তবে সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে এলাচ। সাইজ আর মানভেদে প্রতি কেজি এলাচ বিক্রি হচ্ছে ৪ হাজার ৮০০ থেকে ৬ হাজার টাকায়।

মসলা ব্যবসায়ী সিফাত জানান, ঈদ উপলক্ষে সামনে মসলার দাম আরও কিছুটা বাড়ার আশঙ্কা রয়েছে।

সপ্তাহ ব্যবধানে কেজিতে ১০ থেকে ১৫ টাকা কমেছে সব ধরনের সবজির দাম। বেশিরভাগ সবজিই মিলছে ৩০ থেকে ৬০ টাকা কেজিতে। সরবরাহ বেশি থাকায় দাম সাধ্যের মধ্যে আছে বলছেন বিক্রেতারা। যা নিয়ে সন্তোষ প্রকাশ করেছে ক্রেতারা।

বাজারে নতুন চাল আসায় নিম্নমুখী চালের দাম। সপ্তাহ ব্যবধানে কেজিতে আরও ১ থেকে ৩ টাকা কমেছে মিনিকেট চালের দর। আটাশ বিক্রি হচ্ছে ৫২ থেকে ৫৪ টাকায়।

এদিকে, সপ্তাহ ব্যবধানে কেজিতে ১০ থেকে ১৫ টাকা কমেছে সব ধরনের মুরগির দাম। ব্রয়লার মুরগির দাম ১০ টাকা কমে বিক্রি হচ্ছে ১৫ টাকায়। সোনালি ২২০ থেকে ২৩০ আর দেশি মুরগি বিক্রি হচ্ছে ৬০০ থেকে ৬১০ টাকায়।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

পুলিশ হত্যাসহ সব অপরাধের আইন অনুযায়ী বিচার হবে: আইজিপি

ধর্ষণ ও নারী নিপীড়নের বিরুদ্ধে ঢাবিতে লাঠি মিছিল

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় তহবিল যোগানের বিকল্প নেই : পররাষ্ট্রমন্ত্রী

একটি স্বাধীন দেশের রাষ্ট্রপ্রধানকে হত্যা মানবতার জন্য হুমকি: মির্জা ফখরুল

নবীগঞ্জে নারীকে হত্যা করে অন্যকে ফাঁসানোর চেষ্টা, ৪ জনের মৃত্যুদণ্ড

শাহজাদপুরে যাত্রীবাহী বাসে আগুন

জোড়া খুন : ৪ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন

লেগুনাস্ট্যান্ড দখল নিয়ে ২ গ্রুপের সংঘর্ষ, গুলিতে নিহত ১

কোনো ধরনের মব জাস্টিসকে প্রশ্রয় দেয়া হবে না: ডিএমপি কমিশনার

নির্বাচন বিলম্বিত করার কোনো ইস্যু নেই: আইন উপদেষ্টা