Saturday , 28 June 2025 |
শিরোনাম:

ঢাকাসহ সারা দেশে ৮৮ দিনের অভিযানে ১ লাখ ৪১ হাজার গ্রেপ্তার

জিপিএস না থাকলে মিলবে না রেজিস্ট্রেশন-ফিটনেস, ১ আগস্ট থেকে কার্যকর

গ্যাস সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রীকে সহায়তার আশ্বাস মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর: জ্বালানি প্রতিমন্ত্রী

অনিয়ম হলে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে : গণপূর্ত প্রতিমন্ত্রী

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: পূর্ণাঙ্গ বৈজ্ঞানিক যাচাই শেষে ব্যবস্থা নেবে বিএসটিআই

রাষ্ট্রপতির পদ ছাড়ার পর আইনি ব্যবস্থা নিতে বাধা নেই: ডা. জাহিদ

ন্যায়ভিত্তিক ও অন্তর্ভুক্তিমূলক পৌর প্রশাসন গড়ে তোলাই প্রধান লক্ষ্য : অ্যাডভোকেট মজিবুর রহমান টোটন

  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুমিল্লা
  9. ক্রীড়াঙ্গন
  10. খুলনা
  11. খেলাধুলা
  12. গাইবান্ধা
  13. গাজীপুর
  14. চট্রগ্রাম
  15. চুয়াডাঙ্গা

নেত্রকোনায় শহীদ আবু সাঈদের ছবি নিয়ে কটূক্তি, তরুণ আটক

প্রতিবেদক
Newsdesk
June 28, 2025 2:29 pm

নেত্রকোনায় প্রতিনিধি :

জুলাই অভ্যুত্থানে শহীদ আবু সাঈদের ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে অশালীন মন্তব্য করার অভিযোগে মো. সুমন আহম্মেদ (১৮) নামে এক তরুণকে আটক করেছে পুলিশ। তিনি নেত্রকোনার কেন্দুয়া উপজেলার সান্দিকোনা ইউনিয়নের সান্দিকোনা গ্রামের মো. রফিকুল ইসলামের ছেলে।

শনিবার (২৮ জুন) সকালে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। এর আগে শুক্রবার সন্ধ্যায় নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সুমন তার ফেসবুক প্রোফাইলে শহীদ আবু সাঈদের একটি ছবি পোস্ট করে তাতে অশালীন মন্তব্য ও ব্যঙ্গাত্মক ইমোজি ব্যবহার করেন। ঘটনাটি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়।

শুক্রবার রাতে ‘জুলাইযোদ্ধারা’ ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি কেন্দুয়া শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে অভিযুক্ত ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়।

বিক্ষোভকারীরা বলেন, “শহীদ আবু সাঈদের ছবি নিয়ে কটূক্তি দেশের স্বাধীনতা ও মর্যাদার ওপর সরাসরি আঘাত। এ ধরনের ঘৃণ্য কর্মকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না।”

এ বিষয়ে কেন্দুয়া থানার ওসি মিজানুর রহমান বলেন, “ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”

সর্বশেষ - রাজনীতি