Wednesday , 2 July 2025 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

বেবিচকের নতুন চেয়ারম্যান মোস্তফা মাহমুদ

প্রতিবেদক
Newsdesk
July 2, 2025 2:31 pm

নিজস্ব প্রতিবেদক :

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক।

বুধবার (২ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে এই দায়িত্ব দেওয়া হয়।

মোস্তফা মাহমুদ সিদ্দিক এ দায়িত্বে এয়ার ভাইস মার্শাল মঞ্জুর কবীর ভূঁইয়ার স্থলাভিষিক্ত হবেন। গত ২৬ জুন কক্সবাজারে থাকা অবস্থায় অনেকটা আকস্মিকভাবে মঞ্জুর কবীর ভূঁইয়াকে বেবিচক চেয়ারম্যানের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, বেবিচক চেয়ারম্যান হিসেবে নিয়োগের জন্য এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিককে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অধীনে ন্যস্ত করা হলো।

এর আগে বৃহস্পতিবার (২৬ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব আবুল হায়াত মো. রফিক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে মো. মঞ্জুর কবীর ভুঁইয়াকে প্রত্যাহারের বিষয়টি জানানো হয়। তবে ঠিক কী কারণে তাকে প্রত্যাহার করা হয়েছে তা প্রজ্ঞাপণে উল্লেখ করা হয়নি।

গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ৯ অগাস্ট মঞ্জুর কবীরকে প্রেষণে বেবিচক চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছিল। তার মাত্র ছয় সপ্তাহ আগে সেই দায়িত্বে আসা এয়ার কমডোর সাদিকুর রহমান চৌধুরীকে তখন বিমান বাহিনীতে ফিরিয়ে দেওয়া হয়েছিল।

 

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সীমান্ত: মাদক দমনে সরকারের পঞ্চমুখী নতুন কৌশল

অব্যাহত ধর্ষণ, খুন, নৈরাজ্য প্রমাণ করে দেশ চালাতে ব্যর্থ হচ্ছে সরকার: সিপিবি

বিদেশে পাচার করা অর্থ ফিরিয়ে আনতে এমএলএ প্রক্রিয়ায় বাংলাদেশ : গভর্নর

সাদপন্থী নেতা মুয়াজ বিন নূরের তিনদিনের রিমান্ড মঞ্জুর

মনিরামপুরে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত

রাতের অন্ধকারে নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করতে যাওয়া নারীকে বাঁচালেন পুলিশ সদস্য

সরকারি হাসপাতালে ভোগান্তি, বাড়ছে বেসরকারি ক্লিনিকের দৌরাত্ম্য

বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে: তথ্যমন্ত্রী

ট্রাফিক সার্জেন্টের তৎপরতায় বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার

সৌদিতে পৌঁছেছেন ২৪ হাজার হজযাত্রী