শুক্রবার , ১১ জুলাই ২০২৫ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

পুরান ঢাকায় প্রকাশ্যে ব্যবসায়ীকে হত্যার ঘটনায় গ্রেপ্তার চার

প্রতিবেদক
Newsdesk
জুলাই ১১, ২০২৫ ১০:৩৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতাল এলাকায় প্রকাশ্যে খুনের ঘটনায় জড়িত চার জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এছাড়াও সব আসামিকে শনাক্ত করেছে পুলিশ, তাদের গ্রেপ্তারেও চলছে অভিযান।

বুধবার (৯ জুলাই) বিকাল ৬টার দিকে হাসপাতালের ৩নং গেট সংলগ্ন পাকা রাস্তার ওপর ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে (৩৯) প্রকাশ্যে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়।

শুক্রবার (১১ জুলাই) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া শাখার উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ তালেবুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ভাঙারির ব্যবসার আধিপত্য নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে সোহাগকে প্রকাশ্যে হত্যা করা হয়। ঘটনার পরপর কোতোয়ালি থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়। পরে নিহত সোহাগের বড় বোন বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

ডিসি তালেবুর রহমান জানান, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্ত শুরু করে। একপর্যায়ে রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত দুই আসামি —মাহমুদুল হাসান মহিন (৪১) ও তারেক রহমান রবিনকে (২২) গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় রবিনের কাছ থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে।

অন্যদিকে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আরো দুই জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

পুলিশের প্রাথমিক তদন্তের বরাত দিয়ে তিনি বলেন, ব্যবসায়িক বিরোধ ও শত্রুতার জেরে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়। ঘটনার জড়িতদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

মাত্র ৪২ মিনিট মাঠে থেকে ১০১ মিলিয়ন ইউরো আয় করেছেন নেইমার

দোকান-শপিং মল খোলা রাখা যাবে সন্ধ্যা ৭টা পর্যন্ত: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

হঠাৎ কেন মত বদলে দক্ষিণ আফ্রিকা সফরে যেতে রাজি সাকিব!

হঠাৎ কেন মত বদলে দক্ষিণ আফ্রিকা সফরে যেতে রাজি সাকিব!

নরসিংদীতে ভ্রাম্যমাণ আদালতকে লক্ষ্য করে গুলি

৫০% মহার্ঘ ভাতা বাস্তবায়নসহ ৭ দাবিতে লাগাতার আন্দোলনের ঘোষণা

বন্যায় ক্ষতিগ্রস্ত ৫৬ লাখ মানুষ, মারা গেছে ২৭ জন: ত্রাণ উপদেষ্টা

সেন্টমার্টিন আক্রান্ত হলে ছেড়ে দেব না: সেতুমন্ত্রী

আব্দুল হামিদের দেশত্যাগে আরও কারও গাফিলতি থাকলে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা

মালয়েশিয়ায় জঙ্গি সংশ্লিষ্টতায় ৩৬ বাংলাদেশি আটক

সগিরা মোর্শেদ হত্যা মামলার রায় ৮ ফেব্রুয়ারি