শনিবার , ১২ জুলাই ২০২৫ | ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

পুরান ঢাকায় প্রকাশ্যে ব্যবসায়ীকে হত্যার ঘটনায় মির্জা ফখরুলের প্রতিবাদ ও নিন্দা

প্রতিবেদক
Newsdesk
জুলাই ১২, ২০২৫ ৩:০৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

রাজধানীর পুরান ঢাকায় মিটফোর্ড হাসপাতালের সামনে লাল চাঁদ ওরফে মো. সোহাগ (৩৯) নামের এক ব্যবসায়ীকে পিটিয়ে ও পাথর মেরে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (১১ জুলাই) এ ঘটনায় তীব্র নিন্দা, প্রতিবাদ জানিয়ে এক বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, এই পৈশাচিক ঘটনা কেবল একটি জীবনহানিই নয় এটি রাষ্ট্রীয় নিরাপত্তা, নাগরিক অধিকার ও আইন শৃঙ্খলার চরম ব্যর্থতার বহিঃপ্রকাশ।

বিবৃতিতে তিনি বলেন, আমাদের সংগঠনের নীতি, আদর্শ ও রাজনীতির সাথে সন্ত্রাস ও বর্বরতার কোনো সম্পর্ক নেই। অপরাধী যেই হোক, তাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। প্রকাশ্য দিবালোকে এমন নির্মম হত্যাকাণ্ড দেশের মানুষের বিবেককে নাড়িয়ে দিয়েছে।

তিনি অভিযোগ করে বলেন, জুলাই-আগস্টের গণআন্দোলনের পর পতিত আওয়ামী ফ্যাসিস্ট সরকারের সময়ে এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা বিচারহীনতার সংস্কৃতিকে আরও গভীর করেছে। এই হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার না হলে সমাজ আরও অন্ধকারে নিমজ্জিত হবে।

অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, এই ঘটনায় নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য তদন্ত নিশ্চিত করুন এবং প্রকৃত অপরাধীদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা করুন।

বিবৃতিতে তিনি নিহত ব্যক্তির রুহের মাগফিরাত কামনা করেন এবং তার পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানান।

 

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

এনবিআর বিলুপ্তির আদেশ বাতিল ও চেয়ারম্যানের অপসারণের দাবিতে কর্মসূচি

কাল কেন্দুয়া উপজেলা পরিষদ নির্বাচন : চেয়ারম্যানসহ ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্ধীতা করছেন

শমী কায়সারের জামিন স্থগিত

৫ আগস্টের পরের মামলাগুলো যাচাই-বাছাই করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাবির ‘ক’ ইউনিটের ফল প্রকাশ, ৯০ শতাংশই ফেল

ঢাবির ‘ক’ ইউনিটের ফল প্রকাশ, ৯০ শতাংশই ফেল

মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চাই : প্রধান উপদেষ্টা

মির্জা ফখরুল-আমীর খসরুর রিমান্ড নামঞ্জুর, জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ

ঢাবির হলে ‘মদের আসর’ নিয়ে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ

ঢাবির হলে ‘মদের আসর’ নিয়ে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ

নারী ক্ষমতায়নের ভিত্তি জিয়াউর রহমান, শক্তিশালী করেছেন খালেদা জিয়া: রাষ্ট্রপতি

থমথমে খাগড়াছড়ি, ১৪৪ ধারা বলবৎ