শুক্রবার , ২২ আগস্ট ২০২৫ | ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে গ্রেফতার

প্রতিবেদক
Newsdesk
আগস্ট ২২, ২০২৫ ৭:২০ অপরাহ্ণ

আন্তজাতিক ডেস্ক :

সরকারি অর্থের অপব্যবহারের অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহেকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (২২ আগস্ট) দেশটির আর্থিক অপরাধ তদন্ত বিভাগ তাকে গ্রেফতার করেছে।

দেশটির এক জ্যেষ্ঠ গোয়েন্দা কর্মকর্তা এএফপিকে এই তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানিয়েছে, ২০২৩ সালের সেপ্টেম্বর তখন। ব্রিটেনের এক বিশ্ববিদ্যালয়ে তার স্ত্রীর একটি অনুষ্ঠানে যোগ দিতে লন্ডনে যান বিক্রমসিংহে। তিনি তখনও রাষ্ট্রপতির দায়িত্বে ছিলেন। ওই সফরের জন্য তিনি সরকারি অর্থ ও নিরাপত্তা সুবিধা ব্যবহার করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তদন্ত শেষে তাকে গ্রেফতার করে কলম্বো ফোর্ট ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়েছে।

ব্যক্তিগত সফরের জন্য বিক্রমসিংহে রাষ্ট্রীয় সম্পদ ব্যবহার করেছেন বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আজ সকালে নিজেই কলম্বোর আর্থিক অপরাধ তদন্ত বিভাগে (এফসিআইডি) আত্মপক্ষ সমর্থন করে বিবৃতি দিতে এসেছিলেন বিক্রমাসিংহে। সেখানেই দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয় তাকে। জিজ্ঞাসাবাদের পর তাকে হেফাজতে নেওয়া হয়।

এর আগে বিক্রমসিংহে দাবি করেছিলেন, সম্পূর্ণ নিজ খরচে তার স্ত্রীর যাত্রা ব্যয় হয়েছিল। কোনো সরকারি অর্থ এতে ব্যবহৃত হয়নি। তবে ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি) এর দাবি, পুরো সফরের খরচ এবং দেহরক্ষীদের ব্যয়ও রাষ্ট্রীয় কোষাগার থেকে বহন করা হয়েছিল।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

পূর্বাচলের জনসমাগম নির্বাচন নিয়ে সন্দেহ দূর করে দিয়েছে: প্রেস সচিব

ফিল্ম ক্লাবের নির্বাচনে কার্যনির্বাহী পরিষদে সদস্য পদে বিজয়ী হয়েছেন জাহাঙ্গীর সিকদার

পারফরম্যান্সের স্বীকৃতি পেলেন মুস্তাফিজ-মেহেদিরা

তদন্ত ছাড়া কাউকে দুর্নীতিবাজ বলা যাবে না: পররাষ্ট্রমন্ত্রী

এশিয়া কাপে ভারতকে হারিয়ে বদলা নিল পাকিস্তান

এশিয়া কাপে ভারতকে হারিয়ে বদলা নিল পাকিস্তান

১০ মার্চের মধ্যে সব শিক্ষার্থীর হাতে বই পৌঁছে যাবে

দেশের সরকারি হাসপাতালে সবকিছুই বিনামূল্যে হবে : স্বাস্থ্যমন্ত্রী

বাণিজ্য মেলা শুরু ১ জানুয়ারি, এখনও শেষ হয়নি স্টল বরাদ্দ

বিশ্বে প্রথমবার নাইট্রোজেন গ্যাস প্রয়োগে মৃত্যুদণ্ড কার্যকর

সরকারি সব কর্মচারীকে সম্পদ বিবরণী জমা দেওয়ার নির্দেশ