Friday , 3 October 2025 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

টেকনাফের পাহাড়ে পাচারের উদ্দেশ্যে জিম্মি ৩৯ উদ্ধার: আটক ২

প্রতিবেদক
Newsdesk
October 3, 2025 9:32 pm

জাফর আলম, কক্সবাজার প্রতি‌নি‌ধি :

কক্সবাজারের টেকনাফের বাহারছড়ার গহিন পাহাড়ে জিম্মি করে রাখা নারী, শিশুসহ ৩৯ জনকে উদ্ধার করেছে কোস্টগার্ড ও নৌবাহিনীর যৌথ দল।

শুক্রবার (৩ অক্টোবর) দুপুরে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান। তিনি বলেন, বৃহস্পতিবার দিবাগত রাতে বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় এ অভিযান চালানো হয়। পাচারের জন্য নারী, শিশুসহ কয়েকজনকে জিম্মি করে রাখা হয়েছিল, এমন খবর পেয়ে কোস্টগার্ড ও নৌবাহিনী অভিযান চালায়। এ সময় আস্তানা থেকে নারী, পুরুষ ও শিশুসহ ৩৯ জনকে উদ্ধার করা হয়। আটক করা হয় ২ পাচারকারীকে। ভুক্তভোগীদের জিজ্ঞাসাবাদে জানা যায়, পাচারকারীরা মুক্তিপণ আদায় এবং সাগরপথে মালয়েশিয়াসহ দক্ষিণাঞ্চলীয় বিভিন্ন দেশে পাচারের উদ্দেশ্যে তাদের বন্দি রেখে নির্যাতন করছিল। এর আগে ২ অক্টোবর বাহারছড়া ইউনিয়নের করাচিপাড়া ঘাটসংলগ্ন এলাকা থেকে ২১ জন নারী ও শিশুকে উদ্ধার করে কোস্টগার্ড। ১ অক্টোবর বাহারছড়ার জুম্মাপাড়া পাহাড়সংলগ্ন এলাকা থেকে আটজন নারী ও শিশুকে উদ্ধার করে কোস্টগার্ড। ২৯ সেপ্টেম্বর রাতে একই এলাকার পাহাড় থেকে তিন দালালসহ তিনজনকে উদ্ধার করা হয়। ২৩ সেপ্টেম্বর কচ্ছপিয়া এলাকার পাহাড় থেকে পাঁচ অপহৃতকে উদ্ধার এবং দুই মানব পাচারকারীকে আটক করা হয়। এর আগের দিন র‍্যাব ও বিজিবি অভিযান চালিয়ে অস্ত্রসহ তিন পাচারকারীকে গ্রেপ্তার ও ৮৪ জনকে উদ্ধার করে। ১৮ সেপ্টেম্বর কোস্টগার্ড ৬৬ জনকে উদ্ধার করে। ১৬ সেপ্টেম্বর বিজিবি ১২ পাচারকারীকে আটক ও ১১ জনকে উদ্ধার করে। মানব পাচারসহ যে কোনো অবৈধ কার্যকলাপ রোধে কোস্টগার্ড এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত রাখবে বলে জানান লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত
মধ্যরাতে সব ক্লাস-পরীক্ষা ‘স্থগিত’ করল ঢাকা কলেজ কর্তৃপক্ষ

মধ্যরাতে সব ক্লাস-পরীক্ষা ‘স্থগিত’ করল ঢাকা কলেজ কর্তৃপক্ষ

সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই: তারেক রহমান

ওবায়দুল কাদেরের ব্যক্তিগত সহকারী আটক

রোববার থেকে টাইফয়েড টিকা পাবে ৫ কোটি শিশু

আগস্টের ২৩ দিনে রেমিট্যান্স এলো ১৭৪ কোটি ডলার

পাসপোর্টে যুক্ত হচ্ছে আবু সাঈদ-মুগ্ধ-ওয়াসিমের ছবি

প্রধান উপদেষ্টার বৈঠকে নির্বাচন দ্রুত করার তাগিদ দিয়েছে বিএনপি: মির্জা ফখরুল

পুলিশের বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচার চলছে, অ্যাসোসিয়েশনের নিন্দা

ভারতের সঙ্গে সুন্দর সম্পর্কে বাংলাদেশ লাভবান হচ্ছে: আব্দুল মোমেন

অনিয়মের অভিযোগে কাশিমপুর ভূমি অফিসের সব কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত