Wednesday , 15 October 2025 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

দুদকের পরিচালক ২ পুলিশ কর্মকর্তা

প্রতিবেদক
Newsdesk
October 15, 2025 6:30 pm

নিজস্ব প্রতিবেদক :

বাংলাদেশ পুলিশের দুইজন পুলিশ সুপার সমমানের কর্মকতাকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক হিসেবে বদলি করা হয়েছে। তারা এখন থেকে দুদকের হয়ে মাঠ পর্যায়ে কাজ করবেন।

মঙ্গলবার (১৪ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখার এক প্রজ্ঞাপনে তাদের দুদকে পাঠানো হয়। প্রজ্ঞাপনে সই করেন মন্ত্রণালয়ের যুগ্মসচিব আবুল হায়াত মো. রফিক। আদেশটি অবিলম্বে কার্যকর করার নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে যেই দুইজনকে বদলি করা হয়েছে তারা হলেন- পুলিশ অধিদফতরের অতিরিক্ত পুলিশ সুপার (সুপারনিউমারি পুলিশ সুপার) মো. আবু ইউসুফ এবং অতিরিক্ত পুলিশ সুপার (সুপারনিউমারি পুলিশ সুপার) মো. জাহিদুর রহমান।

এ বিষয়ে সুপারনিউমারি পুলিশ সুপার আবু ইউসুফ তার ফেসবুক পেজে এক পোস্টে লিখেন, পুলিশ কর্মকর্তা হয়েও এখন থেকে পুলিশিংয়ের বাইরে দুদকের হয়ে কাজ করতে হবে। তবুও আলহামদুলিল্লাহ।

সর্বশেষ - জেলার খবর