রবিবার , ২ নভেম্বর ২০২৫ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

ভোটার বেড়ে দাঁড়াল ১২ কোটি ৭৬ লাখ

প্রতিবেদক
Newsdesk
নভেম্বর ২, ২০২৫ ১০:৪৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

তৃতীয় ধাপের হালনাগাদের পর খসড়া ভোটার তালিকায় ভোটার বেড়ে দাঁড়িয়েছে ১২ কোটি ৭৬ লাখ ১২ হাজার ৩৮৪ জন।

রোববার (২ নভেম্বর) নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, দেশে এখন ভোটার ১২ কোটি ৭৬ লাখ ১২ হাজার ৩৮৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৭ লাখ ৬০ হাজার ৩৮২ জন আর নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৫০ হাজার ৭২ জন। হিজড়া ভোটার রয়েছেন ১ হাজার ২৩০ জন।

তিনি আরও বলেন, দাবি-আপত্তি শেষে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। ১ সেপ্টেম্বর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত নতুন যুক্ত হয়েছে ১৩ লাখ ৪ হাজার ৮৮০ জন। এ ভোটার তালিকা দিয়ে সংসদ নির্বাচন করা হবে। দাবি-আপত্তি শুধু এ নতুনদের ক্ষেত্রে প্রযোজ্য হবে। বাকিদের তো আগে আছে।

উল্লেখ্য, চলতি মাসের ১৮ তারিখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করার কথা রয়েছে।

 

 

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

পাবনায় হঠাৎ অসুস্থ ডেপুটি স্পিকার, ঢাকায় আনা হলো হেলিকপ্টারে

কুমিল্লায় বিজয় এক্সপ্রেসের ৯ বগি লাইনচ্যুত

শহীদ জিয়ার আদর্শেই আগামীর বাংলাদেশ গড়ব : এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী

পরিধি নির্ধারণ করে গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করা হবে: তথ্যমন্ত্রী

থানা থেকে লুট হওয়া অস্ত্রসহ মা-ছেলে গ্রেফতার

প্রতিপক্ষের জালে হালি পূরণ করে লা লিগা শিরোপা জিতল রিয়াল

প্রতিপক্ষের জালে হালি পূরণ করে লা লিগা শিরোপা জিতল রিয়াল

লাইফ সাপোর্টে কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার

এনবিআর এ চলছে ফ্যাসিস্টরাজ, এসিআর নিতে হবে পলাতক আসামির থেকে !

স্ত্রী-সন্তানসহ সাবের হোসেন চৌধুরীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

প্রতিনিয়ত অপরাধের ধরন পরিবর্তন হচ্ছে: ডিএমপি কমিশনার