Wednesday , 25 February 2026 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুমিল্লা
  9. ক্রীড়াঙ্গন
  10. খুলনা
  11. খেলাধুলা
  12. গাইবান্ধা
  13. গাজীপুর
  14. চট্রগ্রাম
  15. চাকরি

যাত্রাবাড়ীতে মুড়ির পিকআপে মিললো ৪৬ কেজি গাঁজা

প্রতিবেদক
Newsdesk
February 25, 2026 9:24 pm

নিজস্ব প্রতিবেদক : 

রাজধানীর দক্ষিণ যাত্রাবাড়ী এলাকা থেকে মুড়ির পিকআপ থেকে ৪৬ কেজি গাঁজা ও ৭০০ পিস ইয়াবা জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। এ সময় পিকআপসহ চালককে আটক করা হয়।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর উপ-পরিচালক শামীম আহম্মেদের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের রমনা সার্কেল পরিদর্শক মো. জাকির হোসেন গোপন সংবাদে জানতে পারেন, কুমিল্লার সীমান্ত এলাকা থেকে গাঁজা ও ইয়াবার একটি চালান ঢাকায় আসবে। বুধবার সকাল ৯টার দিকে রমনা সার্কেলের সমন্বয়ে একটি রেইডিংপার্টি গঠন করে যাত্রাবাড়ীর নিউ পূবালী মৎস্য ভান্ডারের সামনে ঢাকা অভিমুখী একটি পিকআপের গতিরোধ করা হয়।

তল্লাশির এক পর্যায়ে মুড়ির বস্তার নিচে লুকানো অবস্থায় ৪৬ কেজি গাঁজা ও ৭০০ পিস ইয়াবা পাওয়া যায়। এ ঘটনায় গাড়ির চালক সোহেল রানাকে আটক করা হয়।

প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে সোহেল রানা জানান, জব্দ গাঁজা ও ইয়াবা কুমিল্লার সীমান্ত এলাকা থেকে সংগ্রহ করে সরবরাহের উদ্দেশ্যে ঢাকায় নিয়ে এসেছে। পিকআপে মুড়ি বহনের আড়ালে দীর্ঘদিন যাবৎ কুমিল্লা সীমান্ত থেকে ঢাকার বিভিন্ন স্থানে গাঁজা ও ইয়াবা পাঁচার করতেন তিনি।

আটক সোহলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে যাত্রাবাড়ী থানায় মামলা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের রমনা সার্কেল পরিদর্শক জাকির হোসেন।

 

 

 

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

সরকারি চার হাসপাতালের সামনে থেকে ৪১ দালাল গ্রেপ্তার

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের লোগো উন্মোচন

সাংবাদিকরা নিউজের সোর্স প্রকাশে বাধ্য নয়: হাইকোর্ট

গতবারের চেয়েও এবার রোজায় পণ্যের দাম কম থাকবে: বাণিজ্য উপদেষ্টা

পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপে বাংলাদেশের প্রথম জয়

পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপে বাংলাদেশের প্রথম জয়

নারীদের দুবাই নিয়ে অনৈতিক কাজে বাধ্য করতো চক্রটি

গৌরবোজ্জ্বল সাফল্যে মিরপুর ইংলিশ ভার্সন কলেজ

এবারের নির্বাচন ইতিহাসের নতুন অধ্যায় হবে: কৃষিমন্ত্রী

৮ কুকুরছানাকে বস্তাবন্দি করে হত্যা: গ্রেপ্তার সরকারি কর্মকর্তার স্ত্রী কারাগারে

পাচার হওয়া অর্থের একটি অংশ ফেব্রুয়ারি মাসের মধ্যেই ফিরিয়ে আনা সম্ভব : অর্থ উপদেষ্টা