বৃহস্পতিবার , ৩০ এপ্রিল ২০২৬ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

সরকারি দলের এমপিদের ১১ হাজার কোটি টাকার ঋণ: নাহিদ

প্রতিবেদক
Newsdesk
এপ্রিল ৩০, ২০২৬ ৪:২৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, বর্তমান সংসদের সদস্যদের ১১ হাজার কোটি টাকার বেশি ঋণ রয়েছে, যার অধিকাংশই সরকারি দলের এবং তারা বড় মাপের ঋণখেলাপি।

তিনি দাবি করেন, এই বিপুল পরিমাণ ঋণ পুনঃতফসিল করার সুবিধা দিতেই একজন ব্যবসায়ীকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার জাতীয় সংসদের অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় সংসদে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

নাহিদ ইসলাম টিআইবির তথ্য উদ্ধৃত করে বলেন, ‘বর্তমান সরকারি দলের যারা নির্বাচনে প্রার্থী হয়েছিলেন, তাদের ৫৯ দশমিক ৪১ শতাংশ ঋণগ্রস্ত। সংসদ সদস্যদের ১১ হাজার কোটি টাকার বেশি ঋণ রয়েছে। নির্বাচনের আগে তারা কিছু টাকা জমা দিয়ে এগুলো পুনঃতফসিল করে নিয়েছেন। আর বর্তমান গভর্নর এই পুনঃতফসিল কাজেই এক্সপার্ট। সেজন্যই তাকে এই পদে বসানো হয়েছে।’

তিনি বলেন, ‘দেশের ইতিহাসে প্রথমবারের মতো একজন ব্যবসায়ীকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর করা হয়েছে, যাতে হাজার হাজার কোটি টাকার ঋণ পুনঃতফসিল করার সুযোগ তৈরি করে দেওয়া যায়। এমন পরিস্থিতিতে আর্থিক খাতে সাধারণ মানুষের আর কোনো আস্থা নেই।’

নাহিদ আরও বলেন, নির্বাচনের বিধান অনুযায়ী ঋণখেলাপি কেউ নির্বাচনে প্রার্থী হতে পারবে না। কিন্তু আমরা দেখলাম, নির্বাচনের আগে কিছু টাকা পরিশোধ করে ঋণ পুনঃতফসিল করে তারা সংসদ সদস্য হিসেবে এখানে এলেন।

তিনি বলেন, ‘আমি কিছু সংখ্যা বলছি—১ হাজার ৭০০ কোটি টাকা, ৭৬৫ কোটি টাকা, ৬৭৯ কোটি টাকা, ৬২১ কোটি টাকা, ২০১ কোটি টাকা, ১৮২ কোটি টাকা, ৯৭ কোটি টাকা। এগুলো আমাদের সংসদ সদস্যদের ঋণের পরিমাণ।’

 

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত
একাদশে ২ পরিবর্তন নিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ

একাদশে ২ পরিবর্তন নিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ

প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে কর্নেল অলির বিরুদ্ধে ঝাড়ু মিছিল

নারীদের হেনস্থা করে দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করা হচ্ছে: মির্জা ফখরুল

আবারো বাংলাদেশে ঢুকে পড়লো মিয়ানমারের ৩ সেনা

জুনের মধ্যে ১০ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ হবে: প্রতিমন্ত্রী

২ মাসের জন্য ছিটকে গেলেন ব্রাজিলিয়ান তারকা!

পটিয়ায় ফ্যানে ঝুলছিল স্বেচ্ছাসেবক লীগ নেতার মরদেহ, ঘটনা ঘিরে রহস্য

আগামীকাল থেকে মেট্রোরেলের টিকিটে বসছে ট্যাক্স

জুলাই বিপ্লবের ঘোষণাপত্র ১৫ জানুয়ারির মধ্যে দিতে হবে: হাসনাত

আ.লীগকে নির্বাচনে আনতে দেশি-বিদেশি কোনো চাপ নেই: প্রেস সচিব