সোমবার , ৪ মে ২০২৬ | ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

মুক্তাগাছায় ট্রাক-অটোরিকশা সংঘর্ষে তিন নারীসহ নিহত ৪

প্রতিবেদক
Newsdesk
মে ৪, ২০২৬ ৬:০২ অপরাহ্ণ

ময়মনসিংহ প্রতিনিধি : 

ময়মনসিংহের মুক্তাগাছায় ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে তিন নারীসহ মোট ৪ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দু’জন।

সোমবার দুপুর পৌনে ১২টার দিকে ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কের মুক্তাগাছা কুমারগাতার মনতলা সমিতি ঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় শনাক্ত করা যায়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মুক্তাগাছা থেকে ময়মনসিংহগামী বালু বোঝাই একটি ট্রাকের সঙ্গে মুক্তাগাছাগামী সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং ট্রাকটি সড়কে উল্টে যায়।

ঘটনাস্থলেই সিএনজি চালিত অটোরিকশার তিন নারী যাত্রী নিহত হন।

এ সময় ট্রাকের চালক, হেলপার ও সিএনজি চালিত অটোরিকশার চালককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। পরে ময়মনসিংহ মেডিকেলে তাদের নেয়া হলে সেখানে আরও একজনের মৃত্যু হয়।

ফায়ার সার্ভিসের সদস্য মোশাররফ হোসেন বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে আমরা ঘটনাস্থলে এসে তিন নারীর মরদেহ উদ্ধার করি ও আহতদের স্থানীয় লোকজনের সহায়তায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল হাসান জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেলে পাঠিয়েছে এবং নিহতদের পরচিয় শনাক্তে কাজ শুরু করেছে। ঘটনাস্থলে ৩ জন এবং হাসপাতালে নেয়া হলে আরও একজনের মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন তিনি।

দুর্ঘটনার পরে রাস্তায় কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ থাকলেও বর্তমানে স্বাভাবিক রয়েছে।

সর্বশেষ - রাজনীতি