Sunday , 5 November 2023 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কুমিল্লা
  7. ক্রীড়াঙ্গন
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. গাইবান্ধা
  11. গাজীপুর
  12. চট্রগ্রাম
  13. চুয়াডাঙ্গা
  14. জাতীয়
  15. জামালপুর

জামিন নামঞ্জুর, কারাগারে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ চৌধুরী

প্রতিবেদক
Newsdesk
November 5, 2023 5:59 pm


নিজস্ব প্রতিবেদক :

প্রধান বিচারপতির বাসভবনে হামলা, পুলিশের ওপর হামলা ও পুলিশ সদস্য হত্যার অভিযোগের মামালায় বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী, বিমান বাহিনীর সাবেক প্রধান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীকে কারাগারে পাঠানো হয়েছে।

রোববার (৫ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন মাজিস্ট্রেট মোহাম্মদ শেখ সাদীর আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে, মামলার তদন্ত কর্মকর্তা ইন্সপেক্টর আবু আনছার আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন।

তার পক্ষে মাসুদ আহমেদ তালুকদার জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হয়।

উভয়পক্ষের শুনানি শেষে আদালত তার জামিন নামঞ্জুরের আদেশ দেন বলে জানান তার আইনজীবী তাহেরুল ইসলাম তৌহিদ।

শনিবার (৪ অক্টোবর) ভোরে রাজধানীর উত্তরা থেকে আলতাফ হোসেন চৌধুরীকে তুলে নিয়ে যায় র‌্যাব।

পরে র‍্যাব সদর দপ্তরের আইন ও গণমাধ্যম শাখা থেকে জানানো হয়, প্রধান বিচারপতির বাসভবনে হামলা, নাশকতা ও সহিংসতা মামলার আসামি হিসেবে টঙ্গী এলাকায় আত্মগোপনে থাকা অবস্থায় এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীকে আটক করা হয়।

উল্লেখ্য, গত ২৮ অক্টোবর প্রধান বিচারপতির বাসভবনে হামলা, পুলিশের ওপর হামলা ও পুলিশ সদস্য হত্যা এবং অগ্নিসংযোগে সরাসরি জড়িত, পরিকল্পনাকারী, ইন্ধনদাতা ও নির্দেশদাতাদের গ্রেপ্তারে রাজধানীতে অভিযান চলছে।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৩ কর্মকর্তা

ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ১৪ মার্চ শুরু

সংকটাপন্ন হচ্ছে পরিবেশ: কক্সবাজারের দক্ষিণ বনবিভাগের রাজারকুল রেঞ্জে চলছে পাহাড় কাটার মহোৎসব

কাল থেকে শুরু হচ্ছে স্কুলে ভর্তির আবেদন

পিআর ইস্যু নিয়ে দ্বন্দ্ব সৃষ্টিকারীরা দেশের আদর্শে বিশ্বাসী নয়: মঈন খান

টেলিটকের কাছে পাওনা ৫৩০০ কোটি টাকা আদায়ের নির্দেশ

জুলাই সনদ বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ বিএনপি: স্বরাষ্ট্রমন্ত্রী

হজ-ওমরাহর ক্ষেত্রে বিমানের টিকেট সিন্ডিকেট থাকবে না: ধর্ম উপদেষ্টা

জুলাইয়ের ‘শহীদ’ শাকিল এখন সৌদি আরবে : মামলার বাদী ভুয়া

জামায়াত আমিরের প্রার্থিতা বাতিল চেয়ে সিইসির কাছে আবেদন