Monday , 11 May 2026 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

দক্ষিণাঞ্চলের উন্নয়নে গণমাধ্যমের ভূমিকা গুরুত্বপূর্ণ : চিফ হুইপ

প্রতিবেদক
Newsdesk
May 11, 2026 4:33 pm

নিজস্ব প্রতিবেদক :

জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বরিশাল ডিভিশনাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (বিডিজেএ) নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ।

সোমবার (১১ মে) সংসদ ভবনের এমপি হোস্টেলে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে কমিটির পক্ষ থেকে চিফ হুইপকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় বরিশাল বিভাগের সামগ্রিক উন্নয়ন চিত্র এবং পেশাদার সাংবাদিকদের কর্মপরিবেশ, সুরক্ষা ও কল্যাণ সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।

চিফ হুইপ নুরুল ইসলাম মনি বিডিজেএ-এর কমিটিকে শুভেচ্ছা জানিয়ে বলেন, জাতির কল্যাণে ও দেশের অগ্রযাত্রায় বস্তুনিষ্ঠ সাংবাদিকতার বিকল্প নেই। বিশেষ করে দক্ষিণাঞ্চলের উন্নয়নের বার্তা সারা দেশে ছড়িয়ে দিতে বিডিজেএ-এর সদস্যরা কার্যকর ভূমিকা পালন করবেন বলে আমি বিশ্বাস করি।’ এ সময় তিনি সাংবাদিকদের পেশাগত উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

সাক্ষাৎকালে বিডিজেএ নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন— সভাপতি মাহবুব সৈকত (মাই টিভি), সিনিয়র সহ-সভাপতি এম. এম. বাদশাহ (বাংলা টিভি), সাধারণ সম্পাদক সানবির রুপল (সময় টিভি), সাংগঠনিক সম্পাদক বোরহান উদ্দিন (ঢাকা মেইল), অর্থ ও দপ্তর সম্পাদক ফাহিম মোনায়েম (বৈশাখী টেলিভিশন) এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক ইউসুফ বাচ্চু (দৈনিক এদিন)।

এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের চিফ নিউজ এডিটর মোস্তফা আকমল, বাংলাভিশনের হেড অব ডিজিটাল বদরুল আলম নাবিল, বিডিজেএ-এর সাবেক কার্যনির্বাহী সদস্য মুহিব্বুল্লাহ মুহিব ও সদস্য তৌফিক মাহমুদ প্রমুখ।
সাক্ষাৎ শেষে বিডিজেএ সভাপতি মাহবুব সৈকত সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন এবং চিফ হুইপকে আন্তরিক ধন্যবাদ জানান।

নিজস্ব প্রতিবেদক :

জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বরিশাল ডিভিশনাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (বিডিজেএ) নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ। সোমবার (১১ মে) সংসদ ভবনের এমপি হোস্টেলে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে কমিটির পক্ষ থেকে চিফ হুইপকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় বরিশাল বিভাগের সামগ্রিক উন্নয়ন চিত্র এবং পেশাদার সাংবাদিকদের কর্মপরিবেশ, সুরক্ষা ও কল্যাণ সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।

চিফ হুইপ নুরুল ইসলাম মনি বিডিজেএ-এর কমিটিকে শুভেচ্ছা জানিয়ে বলেন, জাতির কল্যাণে ও দেশের অগ্রযাত্রায় বস্তুনিষ্ঠ সাংবাদিকতার বিকল্প নেই। বিশেষ করে দক্ষিণাঞ্চলের উন্নয়নের বার্তা সারা দেশে ছড়িয়ে দিতে বিডিজেএ-এর সদস্যরা কার্যকর ভূমিকা পালন করবেন বলে আমি বিশ্বাস করি।’ এ সময় তিনি সাংবাদিকদের পেশাগত উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

সাক্ষাৎকালে বিডিজেএ নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন— সভাপতি মাহবুব সৈকত (মাই টিভি), সিনিয়র সহ-সভাপতি এম. এম. বাদশাহ (বাংলা টিভি), সাধারণ সম্পাদক সানবির রুপল (সময় টিভি), সাংগঠনিক সম্পাদক বোরহান উদ্দিন (ঢাকা মেইল), অর্থ ও দপ্তর সম্পাদক ফাহিম মোনায়েম (বৈশাখী টেলিভিশন) এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক ইউসুফ বাচ্চু (দৈনিক এদিন)।

এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের চিফ নিউজ এডিটর মোস্তফা আকমল, বাংলাভিশনের হেড অব ডিজিটাল বদরুল আলম নাবিল, বিডিজেএ-এর সাবেক কার্যনির্বাহী সদস্য মুহিব্বুল্লাহ মুহিব ও সদস্য তৌফিক মাহমুদ প্রমুখ।
সাক্ষাৎ শেষে বিডিজেএ সভাপতি মাহবুব সৈকত সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন এবং চিফ হুইপকে আন্তরিক ধন্যবাদ জানান।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

গাজীপুরে স্ত্রী-সন্তানকে হত্যার পর স্বামীর আত্মহত্যা

‘সংখ্যালঘুদের অন্ধকার সময়ে আশার আলো জাগাচ্ছে সেনাবাহিনী’

শাপলা চত্বর মামলায় দীপু মনি-রূপা-মোজাম্মেল বাবু গ্রেপ্তার

চাঁনখারপুলে ৬ জনকে হত্যা: ৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ১৪ জুলাই

৪০০টি ড্রোন দিয়ে ৩৬টি স্থানে হামলা চালিয়েছে পাকিস্তান: ভারত

নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের নিশ্চয়তা চেয়েছেন ব্যবসায়ীরা: অর্থমন্ত্রী

ঐক্যবদ্ধ না হতে পারলে ভয়াবহ কিছু অপেক্ষা করছে: তারেক রহমান

গ্রেফতার ও হয়রানির অভিযোগ এনে কোটালীপাড়ায় বিএনপির সংবাদ সম্মেলন

সাড়ে ৩০০ কোটি টাকার সার কিনবে সরকার

পিএসএল নাকি বিপিএল—শাহীন আফ্রিদির চোখে কোনটি সেরা