Sunday , 2 August 2026 |
শিরোনাম:

নারায়ণগঞ্জ সদর উপজেলায় পরিচ্ছন্নতা অভিযানে ৬০০ কাব স্কাউট

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ব্যানার খুলে নেওয়ার অভিযোগ, উপাধ্যক্ষকে ঘিরে রাজনৈতিক বিতর্ক ও নানা প্রশ্ন

কবিরহাটে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে সীরাতুন্নবী (স.) সম্মেলন ও না’তে রাসূল সন্ধ্যা অনুষ্ঠান অনুষ্ঠিত ।

মাঠ সংস্কারের উদ্যোগে বাধা, ২৫ জনের বিরুদ্ধে মামলা: লোহাগাড়ায় শাহজাহানের বিরুদ্ধে মামলাবাজির অভিযোগ

বিজয়নগরে মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে ছুরিকাঘাত, অভিযুক্তের বাবারও স্বীকারোক্তি

নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আলোচনা সভায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

ঠাকুরগাঁও সালন্দর মাদরাসায় ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

ডিএজি-এএজি হিসেবে নিয়োগ না পাওয়া একদল বিএনপিপন্থী আইনজীবীর বিক্ষোভ

প্রতিবেদক
Newsdesk
August 2, 2026 9:04 pm

অপরাধচিত্র প্রতিবেদক : ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) ও সহকারী অ্যাটর্নি জেনারেল (এএজি) পদে নিয়োগ না পাওয়া বিএনপিপন্থী আইনজীবীদের একাংশ বিক্ষোভ করেছেন। জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ব্যানারে আজ রোববার দুপুরে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের সামনে এই বিক্ষোভ সমাবেশ করেন তাঁরা। তাঁদের ব্যানারে লেখা ছিল—‘ফ্যাসিস্ট, গুপ্ত, সুপ্ত ও সুশীলমুক্ত অ্যাটর্নি অফিস চাই’ এবং ‘ফোরামের ত্যাগীদের মূল্যায়ন চাই’।

এর আগে ৩০ জুলাই সুপ্রিম কোর্টের ৮৬ আইনজীবীকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) পদে এবং ১৭৯ আইনজীবীকে সহকারী অ্যাটর্নি জেনারেল (এএজি) পদে নিয়োগ দেওয়া হয়। এর আগে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে বিভিন্ন সময়ে নিয়োগ পাওয়া সব ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেলের নিয়োগ আদেশ বাতিল করে ওই নিয়োগ দেওয়া হয়।

সমাবেশে আইনজীবীরা অভিযোগ করে বলেন, বিগত সময়ে আন্দোলন-সংগ্রামে সক্রিয় ও জেলজুলুমের শিকার যোগ্য অনেক আইনজীবী নিয়োগবঞ্চিত হয়েছেন। দলের নিবেদিত কর্মীদের বাদ দেওয়া হয়েছে। বিগত সময়ে রাজপথের আন্দোলনে সক্রিয় অংশগ্রহণকারীরা মূল্যায়িত হননি। ১৭ বছর যাঁরা আন্দোলনে ছিলেন, তাঁদের অ্যাটর্নি অফিসে নেওয়া হয়নি। বিভিন্ন বিনিময়ের কারণে ফ্যাসিস্ট, গুপ্ত ও সুপ্তরা এখানে মূল্যায়িত হয়েছে।

অ্যাটর্নি অফিসে নিয়োগ পাওয়া ব্যক্তিদের যাঁরা বিএনপি করেন, তাঁদের ধন্যবাদ জানান এক আইনজীবী। তাঁদের বিরুদ্ধে কোনো আন্দোলন নেই বলে সমাবেশে উল্লেখ করেন আরেক আইনজীবী। দলের বাইরে থেকে নিয়োগ পাওয়াদের অবিলম্বে স্বেচ্ছায় পদত্যাগের আহ্বান জানান সমাবেশে অংশ নেওয়া এক আইনজীবী। এ ছাড়া ‘গুপ্ত-সুপ্তদের’ অবিলম্বে বাদ দিয়ে প্রকৃত নেতা-কর্মীদের অন্তর্ভুক্ত করার আহ্বান জানান অপর এক আইনজীবী।

সমাবেশে আইনজীবী আক্তার হোসেন, এস এম আমিনুল ইসলাম, শরীফ ইউ আহমেদ, আইয়ূব আলী আশরাফী, মো. মাসুদ রানা, আশিকুজ্জামান নজরুল, মো. ইসা, এ বি এম ইব্রাহীম খলিল, বিশ্বনাথ কর্মকার প্রমুখ বক্তব্য দেন।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত