Tuesday , 12 May 2026 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

সংসদ নির্বাচনে জামায়াতের ব্যয় সাড়ে ৪ কোটি টাকা

প্রতিবেদক
Newsdesk
May 12, 2026 5:08 pm

নিজস্ব প্রতিবেদক :

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী মোট ৪ কোটি ৪৯ লাখ ৪৭ হাজার ৯৭২ টাকা ব্যয় করেছে বলে নির্বাচন কমিশনে (ইসি) জমা দেওয়া হিসাব বিবরণীতে উল্লেখ করা হয়েছে।

মঙ্গলবার (১২ মে) ইসি সিনিয়র সচিব আখতার আহমেদের কাছে জামায়াতের নির্বাচনি ব্যয়ের হিসাব জমা দেয় দলের দুই সদস্যের প্রতিনিধিদল।

এবারের নির্বাচনে জামায়াত ২২৭টি আসনে প্রার্থী দেয়। গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী দলটির সর্বোচ্চ সাড়ে চার কোটি টাকা পর্যন্ত ব্যয়ের সুযোগ ছিল।

দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেন, “ইসি সচিবের কাছে জামায়াতের নির্বাচনি ব্যয়ের প্রতিবেদন জমা দিয়েছি। আইন অনুযায়ী নির্ধারিত ব্যয়সীমা ছিল সাড়ে চার কোটি টাকা, আমাদের দলের খরচও তাই হয়েছে। এর মধ্যে প্রার্থীদের অনুদান দেওয়া হয়েছে চার কোটি টাকা। আর প্রচারের নানা খাতে বাকি খরচ রয়েছে।”

জমা দেওয়া হিসাব অনুযায়ী, ২২৫ জন প্রার্থীকে অনুদান হিসেবে মোট ৪ কোটি টাকা দেওয়া হয়েছে। অর্থাৎ প্রতি প্রার্থী গড়ে প্রায় দেড় থেকে দুই লাখ টাকা করে সহায়তা পেয়েছেন।

এছাড়া নির্বাচনি ইশতেহার ডিজাইন ও ছাপা, সংবাদ সম্মেলন আয়োজন, আপ্যায়ন, নির্বাচনি সামগ্রী পরিবহন, কেন্দ্রীয় নেতাদের সফর এবং বিজ্ঞাপন বাবদ বিভিন্ন খাতে ব্যয় দেখানো হয়েছে।

খাতভিত্তিক ব্যয়ের মধ্যে নির্বাচনি প্রচারে ২০ লাখ ৯০ হাজার ৮২৭ টাকা, পরিবহন খাতে ৮ হাজার ৭০০ টাকা, জনসভা ও সফর বাবদ ১৪ লাখ ১৭ হাজার ৫৯৯ টাকা, স্টাফ খরচ ২ লাখ ৮৫ হাজার ৯০২ টাকা এবং আবাসন ও প্রশাসনিক খাতে ৯ লাখ ৪৪ হাজার ৯৪৪ টাকা ব্যয় করেছে দলটি। এছাড়া বিবিধ খরচ হিসেবে আরো ২ লাখ টাকা দেখানো হয়েছে।

২০১৩ সালে নিবন্ধন বাতিল হওয়ার পর দশম, একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারেনি জামায়াত। পরে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের সময়ে আদালতের আদেশে দলটির নিবন্ধন পুনর্বহাল হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে ৬৮টি আসন পেয়ে বর্তমানে বিরোধীদলে রয়েছে জামায়াত।

এর আগে ইসিতে জমা দেওয়া দলটির সর্বশেষ অডিট প্রতিবেদনে দেখা যায়, ২০২৪ সালে জামায়াতের আয় ছিল ২৮ কোটি ৯৭ লাখ ২৯৯ টাকা। বিপরীতে একই সময়ে দলটির ব্যয় ছিল ২৩ কোটি ৭৩ লাখ ৩৮ হাজার ১৭৭ টাকা।

 

 

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

সিপিপি’তে দুর্নীতির বরপুত্র আহমাদুল হক

দেশ বাঁচাও আন্দোলনের নামে ধ্বংস করতে চায় বিএনপি: ওবায়দুল কাদের

অটোরিকশাচালক রাহুল হত্যার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৫

আবারও বিশ্বকাপে শাকিরা: ‘দাই দাই’ গানে এবার সঙ্গী বার্না বয়

খিলক্ষেত মন্দির ও লালমনিরহাট ইস্যুতে হিন্দু মহাজোটের বিক্ষোভ

ইরান যুদ্ধে হতাশ, মানসিক অসুস্থতার ঝুঁকিতে থাকা ৫ হাজার সেনা নিয়ে ফিরে যাচ্ছে সেই মার্কিন যুদ্ধজাহাজ

বেতন কাঠামো বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ, ধাওয়া-পাল্টাধাওয়া

দেশের ১৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির সতর্কতা

শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য সরানো নিয়ে ট্রাইব্যুনালের রায় প্রকাশ

বিএনপিকে মিডিয়া ট্রায়ালের সম্মুখীন করা হচ্ছে – তারেক রহমান