Friday , 27 June 2025 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

খিলক্ষেত মন্দির ও লালমনিরহাট ইস্যুতে হিন্দু মহাজোটের বিক্ষোভ

প্রতিবেদক
Newsdesk
June 27, 2025 7:50 pm

নিজস্ব প্রতিবেদক :

ঢাকার খিলক্ষেত বুলডোজার দিয়ে শ্রী শ্রী দূর্গা মন্দির ও প্রতিমা ধ্বংস, ভাংচুর ও প্রতিমা লুঠ এবং লালমনিরহাটে তথাকথিত ধর্ম অবমাননার অযুহাতে পরেশ চন্দ্র শীল ও বিষ্ণুপদ শীল এর উপর হামলা রক্তাক্ত যখম ও মিথ্যা মামলায় গ্রেফতারের প্রতিবাদে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট।

শুক্রবার (২৭ জুন) সকালে ঢাকার জাতীয় প্রেসক্লাবের সামনে ওই মানববন্ধনে বক্তব্য রাখেন হিন্দু মহাজোটের সভাপতি অ্যাড. দীনবন্ধু রায়, নির্বাহী সভাপতি অ্যাড. প্রদীপ কুমার পাল, প্রধান সমন্বয়কারী বিজয় কৃষ্ণ ভট্টাচার্য, মহাসচিব অ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামাণিক, যুগ্ম মহাসচিব ডা. হেমন্ত দাস, বিশ্বনাথ মোহন্ত, অ্যাডভোকেট শুভ মজুমদার, কল্যাণ মন্ডল, সাংগঠণিক সম্পাদক কিশোর বর্মন, যুব মহাজোটের সভাপতি গৌতম সরকার অপু, ছাত্র মহাজোটের সভাপতি সজিব কুন্ডু তপু, সাধারন সম্পাদক নিলয় পাল আদর, অপূর্ব মৃধা, উৎপল ভৌমিক, পল্লব দাস, সজিব দাস, শুভজিৎ চক্রবর্তী প্রমূখ।

বক্তাগণ বলেন, কিছু মানুষের দাবির প্রেক্ষিতে ঢাকার খিলক্ষেতে বুলডোজার দিয়ে শ্রী শ্রী দূর্গা মন্দির ও প্রতিমা ধ্বংস, মন্দির পুজার আসবাবপত্র ও প্রতিমা অসম্মান করে ট্রাকে করে লুট করেছে। লালমনিরহাটে তথাকথিত ধর্ম অবমাননার অযুহাতে পরেশ চন্দ্র শীল ও বিষ্ণুপদ শীল এর উপর হামলা রক্তাক্ত জখম ও মিথ্যা মামলায় গ্রেফতার করা হয়েছে। খিলক্ষেতে ধ্বংস করা মন্দিরের পাশেই রেলওয়ের জমিতে পাশেই মসজিদ মাদ্রাসা ও একাধিক রাজনৈতিক দলের অফিস রয়েছে। সরকার সেসব ধ্বংস না করে শুধুমাত্র হিন্দু মন্দির ও প্রতিমা ধ্বংস করে চরম সাম্প্রদায়িকতার পরিচয় দিয়েছে।

লালমনিরহাটে মব সৃষ্টিকারীদের গ্রেফতার না করে উল্টো হামলায় রক্তাক্ত যখম হওয়া ভিকটিদের মিথ্যা মামলায় গ্রেফতার করেছে। বক্তাগণ আরো বলেন, আমরা আশা করেছিলাম স্বৈরাচার উচ্ছেদের পর দেশে কোন বৈষম্য থাকবে না। সকল ধর্মের মানুষ সমঅধিকার ও সম মর্যাদা পাবে। কিন্তু দুঃখের বিষয়, উপদেষ্টা পরিষদে হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিত্ব নাই। ১০টি সংস্কার কমিটির একটিতেও কোন হিন্দু সদস্য নাই। বিভিন্ন সেক্টরের নিয়োগে হিন্দু সম্প্রদায় উপেক্ষিত। শুধু তাই নয় যে সংবিধান সকল নাগরিকের আশা আকাঙ্খার প্রতিফলন।

বক্তাগণ আগামী ২৪ ঘণ্টার মধ্যে রেল উপদেষ্টার পদত্যাগ ও তার বিরুদ্ধে ধর্ম অবমাননার মামলা দায়ের, মব সৃষ্টিকারী অপরাধীদের গ্রেফতার ও মানবতা বিরোধী অপরাধ ট্রাইবুনালে বিচার করে অপরাধীদের শাস্তি নিশ্চিতের দাবী করেছেন।

সর্বশেষ - জেলার খবর