Sunday , 13 April 2025 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কুমিল্লা
  7. ক্রীড়াঙ্গন
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. গাইবান্ধা
  11. গাজীপুর
  12. চট্রগ্রাম
  13. চুয়াডাঙ্গা
  14. জাতীয়
  15. জামালপুর

ইভ্যালির রাসেল ও শামীমার তিন বছরের কারাদণ্ড

প্রতিবেদক
Newsdesk
April 13, 2025 5:56 pm

নিজস্ব প্রতিবেদক :

প্রতারণার মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রধান নির্বাহী মোহাম্মদ রাসেল ও তার স্ত্রী এবং প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিনকে তিন বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের প্রত্যেককে ৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।

রবিবার (১৩ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এম. মিসবাহ উর রহমান এ রায় ঘোষণা করেন।

মামলার বাদী মো. রাজিব আদালতে অভিযোগ করেন, ইভ্যালির মাধ্যমে প্রতারণার শিকার হয়ে তিনি অর্থনৈতিক ক্ষতির মুখে পড়েন। ১২ লাখ ৩৭ হাজার ৫০০ টাকা আত্মসাতের অভিযোগ এনে আসামিদের বিরুদ্ধে বাদী এই মামলা দায়ের করেন। রায়ে বলা হয়, আসামিরা প্রতারণার মাধ্যমে সাধারণ মানুষের বিশ্বাস ভঙ্গ করেছেন, যা গুরুতর অপরাধ হিসেবে গণ্য হয়।

এ রায়ের ফলে ভুক্তভোগীদের মধ্যে কিছুটা হলেও ন্যায়বিচারের অনুভূতি ফিরে আসবে বলে আশা করছেন মামলার বাদীপক্ষের আইনজীবী আব্দুল হান্নান ভূঁইয়া হৃদয়।

 

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

পিরোজপুরে রাষ্ট্রদ্রোহ মামলা থেকে খালাস পেলেন তারেক রহমান

র‍্যাব কোনো ব্যক্তির ভুল-ত্রুটির দায় নেবে না: বেনজীর প্রসঙ্গে নতুন ডিজি

গোপালগঞ্জে সংঘর্ষে নিহতদের লাশ উত্তোলন করে ময়নাতদন্ত করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

‘রাজনীতিতে যারা একেবারে এতিম, তারা পিআর পদ্ধতি চায়’

ঝালকাঠিতে ঝড়ে লণ্ডভণ্ড ঘর-বাড়ি, গবাদিপশুর মৃত্যু

আওয়ামী লীগ নেতাকর্মীদের গ্রেপ্তার অভিযান আরও জোরদারের সিদ্ধান্ত: উপদেষ্টা

এলজিইডির প্রধান কার্যালয়ে দুদকের অভিযান, সাংবাদিক প্রবেশে বাধা

সিঙ্গাপুর নয় বাসযোগ্য দেশ বিনির্মাণ করতে চাই : প্রতিমন্ত্রী শাহে আলম

রাজনীতিতে টাকার খেলা বন্ধ করতে হবে: বদিউল আলম

বর্ণচোরা বিএনপির নেতৃত্বে জঙ্গিবাদী শক্তি ঐক্যবদ্ধ: কাদের