Wednesday , 31 January 2024 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

তোশাখানা মামলায় ইমরান খান ও তার স্ত্রীর ১৪ বছর কারাদণ্ড

প্রতিবেদক
Newsdesk
January 31, 2024 12:09 pm


আন্তর্জাতিক ডেস্ক :

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এর প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে তোশাখানা (রাষ্ট্রীয় উপহার বেআইনিভাবে বিক্রি) মামলায় ১৪ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। একই মামলার তার স্ত্রী বুশরা বিবিকেও ১৪ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। খবর জিও টিভি।

আদালত সাবেক এই প্রধানমন্ত্রীকে অভ্যন্তরীন রাজনীতিতে ১০ বছরের জন্য অযোগ্য ঘোষণা করেছেন। পাশাপাশি এই দম্পতিকে ১.৫৭৩ বিলিয়ন পাকিস্তানী রুপি জরিমানা করেছে।

বুধবার এই রায় ঘোষণা করেন ইসলামাবাদের জবাবদিহিতা আদালত (অ্যাকাউন্টিবিলিটি কোর্ট)।

আগামী ৮ ফেব্রুয়ারি পাকিস্তানে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এরই মধ্যে এমন রায় দেওয়া হলো। যদিও বিভিন্ন বাধা এবং প্রতীক না পাওয়া উপেক্ষা করে ইমরান খানের দল জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছে।

এর আগে গতকাল মঙ্গলবার রাষ্ট্রীয় গোপন তথ্য ফাঁসের (সাইফার) মামলায় ইমরান খান এবং তার দল পিটিআইয়ের সহ-সভাপতি শাহ মেহমুদ কুরেশিকে ১০ বছরের কারাদণ্ড দেন পাকিস্তানের একটি বিশেষ আদালত।

সর্বশেষ - অপরাধচিত্র বিশেষ

আপনার জন্য নির্বাচিত