Wednesday , 24 June 2026 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

ধানমন্ডিতে সাংবাদিকের ওপর হামলা: তদন্ত কমিটির সুপারিশে জামায়াতের ৪ কর্মী বহিষ্কার

প্রতিবেদক
Newsdesk
June 24, 2026 11:33 pm

অপরাধচিত্র রিপোর্ট: রাজধানীর ধানমন্ডিতে ফ্যাসিবাদবিরোধী মিছিল শেষে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ কর্মীকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলের গঠিত তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে ২৪ জুন বুধবার এই শাস্তিমূলক সিদ্ধান্ত নেয় জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ।
বহিষ্কৃত কর্মীরা হলেন—শফিকুল ইসলাম, খাইরুল আলম রাসেল, আবুল কালাম এবং মামুন হোসেন। ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী প্রচার সম্পাদক আবদুস সাত্তার সুমনের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রসঙ্গত, ২৩ জুন মঙ্গলবার বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের ধানমন্ডি জোনের উদ্যোগে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় একটি ফ্যাসিবাদবিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল শেষে উপস্থিত নেতা-কর্মীদের সঙ্গে সাংবাদিকদের বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে কয়েকজন নেতা-কর্মী সাংবাদিকদের ওপর হামলা চালান বলে অভিযোগ ওঠে। ‎এ সময় দৈনিক সকালের মাল্টিমিডিয়া প্রতিবেদক মাহফুজুর রহমান শিশির আহত হন।
ঘটনাস্থলে থাকা সাংবাদিকদের দাবি, হামলায় মাহফুজুর রহমান শিশিরের মুখে আঘাত লাগে এবং রক্তক্ষরণ শুরু হয়। ঘটনাস্থল থেকে সহকর্মীরা তাঁকে উদ্ধার করে বাংলাদেশ মেডিকেল হাসপাতালে ভর্তি করেন।
সাংবাদিকদের ওপর হামলার ঘটনাটি প্রকাশ্যে আসার পরপরই সমালোচনার মুখে পড়ে জামায়াত। পরবর্তীতে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের নেতৃবৃন্দ তাৎক্ষণিকভাবে আহত সাংবাদিক মাহফুজুর রহমান শিশিরের বাসায় যান এবং তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন।
কেন্দ্র ও মহানগরীর পক্ষ থেকে ঘটনার নিন্দা জানিয়ে দুঃখ প্রকাশ ও বিবৃতি দেওয়া হয়। একই সঙ্গে, ঘটনার প্রকৃত কারণ ও জড়িতদের শনাক্ত করতে ধানমন্ডি জোন পরিচালক ও মহানগরী কর্মপরিষদ সদস্য অধ্যাপক নুরুন্নবি মানিককে প্রধান করে দ্রুত একটি তদন্ত কমিটি গঠন করা হয়। গঠিত সেই তদন্ত কমিটি আজ বুধবার তাদের তদন্ত প্রতিবেদন ঢাকা মহানগরী দক্ষিণ শাখার কাছে জমা দেয়। সেই তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ধানমন্ডি ৩২ নম্বরে জামায়াতে ইসলামীর বিক্ষোভ কর্মসূচি শেষে সাংবাদিকদের সঙ্গে নেতা কর্মীদের বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে হামলার ঘটনা ঘটে

সর্বশেষ - রাজনীতি