Tuesday , 10 December 2024 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কুমিল্লা
  7. ক্রীড়াঙ্গন
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. গাইবান্ধা
  11. গাজীপুর
  12. চট্রগ্রাম
  13. চুয়াডাঙ্গা
  14. জাতীয়
  15. জামালপুর

নাটোরের ভাষাসৈনিক ফজলুল হক আর নেই

প্রতিবেদক
Newsdesk
December 10, 2024 5:16 pm

নাটোর প্রতিনিধি

নাটোরের ভাষাসৈনিক ফজলুল হক (৮৫) ইন্তেকাল করেছেন। গতকাল সোমবার রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয় (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দীর্ঘদিন ধরে তিনি নানা দুরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন।

নবম শ্রেণিতে অধ্যয়নরত অবস্থায় ১৯৫২ সালে মাতৃভাষা বাংলার জন্য রাজপথে নেমে আন্দোলনে যোগ দেন ফজলুল হক। নাটোর জেলায় যে কজন ভাষা সৈনিক ছিলেন, তাঁদের মধ্যে তিনি সবার শেষে মারা গেলেন।

ফজলুল হকের ছেলে ওয়াসিফ-উল-হক তাঁর বাবার মৃত্যুর বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন। তিনি বলেন, আজ মঙ্গলবার বাদ জোহর নাটোর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে (পুরোনো কাচারি মাঠ) জানাজা শেষে তাঁর লাশ দাফন করা হয়েছে।

জেলার সিংড়া উপজেলার দমদমা গ্রামে ১৯৩৮ সালে জন্মগ্রহণ করেন ফজলুল হক। জেলা বোর্ডের সেকশন অফিসার হিসেবে সরকারি চাকরি শুরু করেন। অবসর গ্রহণের পর নাটোর ইউনাইটেড মেডিকেল হল প্রতিষ্ঠা করেন। ভাষা আন্দোলনে ভূমিকা রাখায় রাষ্ট্রীয়ভাবে কোনো স্বীকৃতি না পেলেও ২০১০ সালে নাটোর সরকারি বালক বিদ্যালয়ের শতবর্ষ উৎসবে তাঁকে সম্মাননা প্রদান করা হয়।

 

সর্বশেষ - রাজনীতি