Saturday , 4 July 2026 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

জুলাই অভ্যুত্থান একক কারও অর্জন নয়: প্রধানমন্ত্রী

প্রতিবেদক
Newsdesk
July 4, 2026 3:06 pm

নিজস্ব প্রতিবেদক : 

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জুলাই অভ্যুত্থান একক কোনো ব্যক্তি কিংবা রাজনৈতিক দলের নয়, এটি দল-মত নির্বিশেষ গণতন্ত্রকামী সবার অর্জন।

শনিবার দুপুরে রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই জাতীয় সম্মেলনে এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ‘৫ আগস্টের অর্জন কোনো একক ব্যক্তি বা কোনো একক রাজনৈতিক দলের নয়। স্বৈরাচারের অবশ্যই বিচার হবে। তবে বিচারের নামে কোনো অবিচার করবে না বর্তমান সরকার।’

জুলাই শহীদদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘গেল ১৭ বছরে স্বৈরাচারবিরোধী আন্দোলনে হতাহত সবাইকে রাষ্ট্র অবশ্যই মূল্যায়ন করবে। জুলাই গণঅভ্যুত্থানে হতাহত সবাইও অবশ্যই রাষ্ট্রীয় মূল্যায়ন পাবে।কোনো বিভক্তি নয়, সবাইকে ঐকবদ্ধ থেকে দেশকে এগিয়ে নিতে হবে।’

অনুষ্ঠানে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মান জানাতে জুলাই স্মৃতি স্মারক দেওয়া হয়। অনুষ্ঠানে অংশ নেন জুলাই অভ্যুত্থানে আহত ও শহীদদের পরিবারের সদস্যরা। এ সময় তারা গণঅভ্যুত্থানের স্মৃতি, আত্মত্যাগ আর জাতীয় ঐক্যের গুরুত্বের কথা তুলে ধরেন।

 

 

 

 

 

সর্বশেষ - জেলার খবর