Sunday , 12 July 2026 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

২০০ ফুট উঁচু থেকে পড়ে বন্য মা হাতি গুরুতর আহত

প্রতিবেদক
Newsdesk
July 12, 2026 2:14 am

জাফর আলম, কক্সবাজার থেকে :
ক্সবাজারের টেকনাফে প্রায় ২০০ ফুট উঁচু পাহাড় থেকে পা পিছলে পড়ে একটি বন্য মা হাতি গুরুতরভাবে আহত হয়েছে। বন বিভাগ ও প্রাণিসম্পদ বিভাগের যৌথ উদ্যোগে হাতিটির চিকিৎসা চলছে।

শনিবার (১১ জুলাই) দুপুরে টেকনাফ পৌরসভার নাইট্যাংপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। বন বিভাগ জানিয়েছেন, পাহাড়ে খাদ্য খাওয়ার সময় বৃষ্টিতে মাটি নরম হয়ে যাওয়ায় পা পিছলে নিচে পড়ে যায় হাতিটি। এতে গুরুতর আহত হয়ে আর উঠে দাঁড়াতে পারেনি। ঘটনাটি দেখে স্থানীয়রা দ্রুত বন বিভাগকে খবর দেন। পরে বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে টেকনাফ উপজেলা প্রাণিসম্পদ ভেটেরিনারি হাসপাতালের চিকিৎসকদের নিয়ে হাতিটির প্রাথমিক চিকিৎসা শুরু করেন।

টেকনাফ রেঞ্জ কর্মকর্তা আব্দুর রশিদ জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে বন বিভাগের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। ভেটেরিনারি চিকিৎসক হাতিটিকে চিকিৎসা দিচ্ছেন। কয়েকদিন নিবিড় পরিচর্যা ও চিকিৎসা দেওয়া গেলে হাতিটি সুস্থ হয়ে উঠতে পারে বলে জানান তিনি। ঘটনাস্থল পরিদর্শন শেষে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম অনীক চৌধুরী বলেন, পাহাড় থেকে পড়ে হাতিটি গুরুতর আহত হয়েছে। এটি মাটিতে শুয়ে রয়েছে এবং সামান্য নড়াচড়া করতে পারছে। পেছনের দুটি পা নাড়াতে পারছে না এবং পেটেও আঘাত পেয়েছে। উন্নত চিকিৎসার জন্য চকরিয়ার ডুলাহাজারা সাফারি পার্কের অভিজ্ঞ ভেটেরিনারি চিকিৎসকদের একটি দল ঘটনাস্থলে আসছে। দুর্গম পাহাড়ি এলাকা হওয়ায় হাতিটিকে অন্যত্র স্থানান্তর করা সম্ভব নয়। তাই ঘটনাস্থলেই চিকিৎসা দিয়ে সুস্থ করার চেষ্টা চলছে। সুস্থ হয়ে উঠলে বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী হাতিটিকে আবার বনে অবমুক্ত করা হবে অথবা প্রয়োজনে চকরিয়া সাফারি পার্কে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

কক্সবাজার দক্ষিণ বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, প্রাণীসম্পদ অধিদপ্তরের সহযোগিতায় আহত বন্য হাতিটির উন্নত চিকিৎসা ও সর্বোচ্চ পরিচর্যার মাধ্যমে সুস্থ করে তুলতে বন বিভাগ কাজ করছে বলে জানিয়েছেন তিনি।

 

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত