Tuesday , 25 June 2024 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কুমিল্লা
  7. ক্রীড়াঙ্গন
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. গাইবান্ধা
  11. গাজীপুর
  12. চট্রগ্রাম
  13. চুয়াডাঙ্গা
  14. জাতীয়
  15. জামালপুর

বেনজীরের পাসপোর্ট জালিয়াতি: অধিদপ্তরের ৮ কর্মকর্তাকে দুদকের জিজ্ঞাসাবাদ

প্রতিবেদক
Newsdesk
June 25, 2024 5:16 pm

নিজস্ব প্রতিবেদক :

পুলিশের আলোচিত সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদের পাসপোর্ট জালিয়াতির অভিযোগে পাসপোর্ট অধিদপ্তরের ৮ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার সকালে দুদকের প্রধান কার্যালয়ে তাঁদের জিজ্ঞাসাবাদ শুরু হয়।

দুদকের উপপরিচালক আনোয়ার হোসেনের নেতৃত্বে একটি দল তাঁদের জিজ্ঞাসাবাদ করছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

বেনজীরের বিরুদ্ধে অভিযোগ, বেসরকারি চাকরিজীবী পরিচয়ে সাধারণ পাসপোর্ট তৈরি করেছেন তিনি। পাসপোর্ট তৈরির ক্ষেত্রেও আশ্রয় নিয়েছেন নজিরবিহীন জালিয়াতির। কিন্তু নবায়নের সময় ধরা পড়লে তা আটকে দেয় পাসপোর্ট অধিদপ্তর। চিঠি দেওয়া হয় র্যা ব সদরদপ্তরে। কিন্তু প্রভাব খাটিয়ে সব ম্যানেজ করেন বেনজীর। পাসপোর্ট অফিসে না গিয়ে নেন বিশেষ সুবিধা। বানিয়ে নেন সাধারণ পাসপোর্ট।

আরও জানা গেছে, সাবেক এই আইজিপি পাসপোর্টে আড়াল করেছেন পুলিশ পরিচয়। শুরু থেকে এখন পর্যন্ত তিনি সরকারি চাকরিজীবী পরিচয়ে বিশেষ পাসপোর্ট নেননি।

এদিকে, বেনজীরকে দুদকে তলব করা হলেও তিনি হাজির হননি। এমনকি জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও দুর্নীতির অভিযোগ বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তার স্ত্রী জিশান মীর্জা ও দুই মেয়েকে তলব করলে তারাও দুদকের ডাকে সাড়া দেননি। তবে তারা হাজির না হয়ে আইনজীবীর মাধ্যমে লিখিত বক্তব্য পাঠিয়েছেন।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

দেশের সব মসজিদে একই সময়ে জুমার নামাজের আহ্বান

টেকনাফে এক লাখ ২০ হাজার ইয়াবা উদ্ধার

সারা দেশে মোতায়েন থাকবে ৩৭ হাজার বিজিবি, ব্যবহৃত হবে না কোনো মারণাস্ত্র

ঘূর্ণিঝড় ইয়াগির পর ভয়াবহ বন্যার কবলে মিয়ানমার, নিহত ৩৩

গণ-অভ্যুত্থানে আহতদের চিকিৎসায় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: ফাওজুল কবির

চার সপ্তাহে হামের পরিস্থিতি স্বাভাবিক হবে: স্বাস্থ্যমন্ত্রী

কর অঞ্চল ৩ জুলহাস উদ্দিনের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ

আঠারোর নির্বাচনের এসপিদেরও বাধ্যতামূলক অবসরে পাঠানো হবে: আসিফ মাহমুদ

চাঁদাবাজ ও দখলদারকে চিহ্নিত করে রাখুন: আলতাফ হোসেন চৌধুরী

শীর্ষ অপরাধীদের বিচার এক বছরের মধ্যে : চিফ প্রসিকিউটর