Monday , 21 April 2025 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

শ্রীলংকা সিরিজের জন্য দেশ ছেড়েছে অনূর্ধ্ব-১৯ দল

প্রতিবেদক
Newsdesk
April 21, 2025 5:27 pm

স্পোর্টস ডেস্ক :

শ্রীলংকা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে দেশ ছেড়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। আজ সোমবার দুপুর ১২টা ৫৫ মিনিটে ঢাকা ছেড়েছে আজিজুল হাকিম তামিমের দল। যেখানে দুদল ৬ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে।

আজ সোমবার সকালে মিরপুরের একাডেমি প্রাঙ্গণে দলীয় ফটোসেশনে যোগ দেন ক্রিকেটারসহ কোচিং স্টাফরা। এর আগে শনিবার ১৫ সদস্যের দল ঘোষণা করেছিল বিসিবি।

এই দলে যথারীতি অধিনায়ক হিসেবে রয়েছেন আজিজুল হাকিম তামিম। এ ছাড়া দলে রয়েছেন জাওয়াদ আবরার, সামিউল বশির রাতুল, কালাম সিদ্দিকি ওলিনরা। অতিরিক্ত হিসেবে দলে রয়েছেন আরও ৫ ক্রিকেটার।

আগামী ২৪ এপ্রিল ওয়ার্ম-আপ ম্যাচ দিয়ে যুব টাইগারদের শ্রীলংকা সফর শুরু হবে। এরপর ২৬ এপ্রিল হবে প্রথম ওয়ানডে। এ ছাড়া ২৮ এপ্রিল, ১, ৩, ৬ ও ৮ মে হবে সিরিজের বাকি ম্যাচগুলো। সিরিজের সবকটি ম্যাচই অনুষ্ঠিত হবে হাম্বানটোটায়।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের স্কোয়াড: আজিজুল হাকিম তামিম (অধিনায়ক), জাওয়াদ আবরার, সামিউন বাশির রাতুল, দেবাশীষ সরকার দেবা, রিজান হোসেন, আল ফাহাদ, ইকবাল হোসেন ইমন, রাফি উজ জামান রাফি, ফরিদ হাসান ফয়সাল, কালাম সিদ্দিকী অ্যালিন, সানজিদ মজুমদার, সাদ ইসলাম রাজিন, শাহরিয়ার আহমেদ, মোহাম্মদ আব্দুল্লাহ এবং ফারহান শাহরিয়ার।

স্ট্যান্ডবাই- রিফাত বেগ, ইয়াসির আরাফাত, মেহরাব হোসেন সিসান, ফারজান আহমেদ আলিফ এবং শাহরিয়ার আল আমিন।

 

 

 

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

দেবীগঞ্জে ডেন্টাল চেম্বার সিলগালা, ভুয়া প্রেসক্রিপশনের অভিযোগে জরিমানা

ভোটের মাধ্যমে নির্বাচন বানচালের উপযুক্ত জবাব দিন: প্রধানমন্ত্রী

গণভোটে ‘হ্যাঁ’ ভোট জিতলে দেশ পাল্টে যাবে, আর অপশাসন ফিরবে না: প্রধান উপদেষ্টা

স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুর গেলেন সেতুমন্ত্রী

শিশু আয়ানের মৃত্যু: হাইকোর্টের রায় দেখে ব্যবস্থা নেবে স্বাস্থ্য মন্ত্রণালয়

অবরোধ তুলে নিলো কোটা সংস্কার আন্দোলনকারীরা

র‍্যাব বিলুপ্তির বিষয়ে জাতিসংঘের প্রস্তাবে সবাই বসে সিদ্ধান্ত নেওয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

কারাগার থেকে ৪ আসামির পলায়ন: ডেপুটি জেলার-প্রধান কারারক্ষীসহ ৫ জন বরখাস্ত

রোহিঙ্গা ক্যাম্পে থেকে মা ও মেয়ের লাশ উদ্ধার

মাগুরায় সালিশে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ