Thursday , 13 February 2025 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

র‍্যাব বিলুপ্তির বিষয়ে জাতিসংঘের প্রস্তাবে সবাই বসে সিদ্ধান্ত নেওয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রতিবেদক
Newsdesk
February 13, 2025 1:03 pm

নিজস্ব প্রতিবেদক:

র‍্যাব বিলুপ্তসহ জাতিসংঘের বিভিন্ন প্রস্তাবের বিষয়ে ‘সবাই বসে’ সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী।

আজ বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

উপদেষ্টা বলেন, ‘জাতিসংঘ একটা প্রস্তাব দিয়েছে। আমরা সবাই বসব, বসার পর আমাদের যা ডিসিশন তা জানাব।’

জাতিসংঘের এসব প্রস্তাবের বিষয়ে আমরা স্বাগত জানিয়েছি উল্লেখ করে তিনি বলেন, ‘সরকারের পক্ষ থেকে এটা ওয়েলকাম করা হয়েছে। তারা একটা ভালো কাজ করেছে। তারপর আমরা বসে একটা ডিসিশন নেব।’

উল্লেখ্য, জুলাই-আগস্টে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা নিয়ে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় (ওএইচসিএইচআর) গতকাল বুধবার প্রতিবেদন প্রকাশ করে। সেখানে এলিট ফোর্স র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) বিলুপ্তির সুপারিশের পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) কেবল সীমান্তরক্ষা এবং প্রতিরক্ষা গোয়েন্দা পরিদপ্তরকে কেবল সামরিক গোয়েন্দা তৎপরতার মধ্যে সীমাবদ্ধ রাখার সুপারিশ করেছে।

একই সঙ্গে আনসার-ভিডিপির ওপর ‘সামরিক বাহিনীর নিয়ন্ত্রণ রোধ’ করে তাদের আইনশৃঙ্খলা রক্ষার কাজে সহায়ক হিসেবে কাজে লাগানোর সুপারিশও করা হয়েছে।

 

 

সর্বশেষ - অপরাধচিত্র বিশেষ

আপনার জন্য নির্বাচিত

সারাদেশের মহাসড়কে ব্লকেড না দেওয়ার আহ্বান হাসনাতের

নবম ওয়েজবোর্ড বাস্তবায়ন না হলে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন : দায়িত্ব পালন করবেন স্পিকার

বাংলাদেশ-যুক্তরাজ্যের সম্পর্ক চমৎকার

অষ্টগ্রামে মহিষ চোর সন্দেহে দুজনকে পিটিয়ে হত্যা

বাংলাদেশে পালিয়ে এলো মিয়ানমারের ১০৫ সীমান্তরক্ষী

ঘুষ নেওয়ার অভিযোগে ওসিসহ ৬ পুলিশ সদস্য প্রত্যাহার

নেত্রকোণায় অবৈধ অটো-সিএনজি স্ট্যান্ড সরানোর দাবি

জুলাই অভ্যুত্থান এবারের বইমেলায় নতুন তাৎপর্য নিয়ে এসেছে : প্রধান উপদেষ্টা

ফের সচিবালয়ের সামনে অবস্থানে অব্যাহতিপ্রাপ্ত শিক্ষানবিশ এসআইরা