Saturday , 25 July 2026 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কুমিল্লা
  7. ক্রীড়াঙ্গন
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. গাইবান্ধা
  11. গাজীপুর
  12. চট্রগ্রাম
  13. চুয়াডাঙ্গা
  14. জাতীয়
  15. জামালপুর

সুপ্রিম কোর্ট লিগ্যাল এইডের মাধ্যমে ২,৩৪৬টি মামলা নিষ্পত্তি

প্রতিবেদক
Newsdesk
July 25, 2026 10:42 pm

নিজস্ব প্রতিবেদক : 

সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ২ হাজার ৩৪৬টি মামলা নিষ্পত্তি হয়েছে। জাতীয় আইনগত সহায়তা সংস্থার (লিগ্যাল এইড) ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ২০০৯ সাল থেকে ২০২৬ সালের মে মাস পর্যন্ত লিগ্যাল এইড-এর সামগ্রিক কার্যক্রমের বিস্তারিত তথ্য সেখানে তুলে ধরা হয়।

২০১৫ সালের ৮ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড-এর যাত্রা শুরু। সেই থেকে ২০২৬ সালের মে মাস পর্যন্ত আইনি সহায়তাপ্রাপ্ত উপকারভোগী মোট ৩০ হাজার ৬৯৬ জন।

সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড-এর মাধ্যমে ৩ হাজার ৪১৩টি মামলায় সরাসরি আইনি সহায়তা প্রদান করা হয়েছে। এর মধ্যে নিষ্পত্তি হয়েছে ২ হাজার ৩৪৬টি মামলা।

সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ২৭ হাজার ২৮৩টি আইনি পরামর্শ সেবা দেওয়া হয়েছে। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের অধীনে জাতীয় আইনগত সহায়তা সংস্থা এ কার্যক্রম পরিচালনা করছে।

আর্থিকভাবে অসচ্ছল ও অসমর্থ বিচারপ্রার্থীদের আইনি সহায়তা দিতে ‘আইনগত সহায়তা প্রদান আইন’-এর অধীনে সরকারি খরচে এ সেবা দেওয়া হচ্ছে।—বাসস

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

জাতিসংঘের সভাপতি পদে যুক্তরাজ্যের সমর্থন চাইলেন পররাষ্ট্রমন্ত্রী

অস্ত্রধারী সন্ত্রাসীদের দেখামাত্র ব্রাশফায়ারের নির্দেশ চট্টগ্রাম পুলিশ কমিশনারের

বড়দিন উপলক্ষে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা

ডিআইজি হলেন পুলিশের চার কর্মকর্তা

আগামী নির্বাচনে ভোট দিতে পারবেন প্রবাসীরা, বাদ হচ্ছে ইভিএম

র‌্যাকের সভাপতি আলাউদ্দিন আরিফ, সম্পাদক তাবারুল

জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই : জ্বালানিমন্ত্রী

এনসিপি থেকে পদত্যাগ করে মুরসালীন

ফোডেনের হ্যাট্রিকে ব্রেন্টফোর্ডকে ৩-১ গোলে পরাজিত করেছে ম্যান সিটি

দেশে জলবায়ু কর্ম বাস্তবায়নে ৮৭৬ বিলিয়ন ডলার প্রয়োজন : পরিবেশমন্ত্রী