Tuesday , 28 July 2026 |
শিরোনাম:

ঢাকাসহ সারা দেশে ৮৮ দিনের অভিযানে ১ লাখ ৪১ হাজার গ্রেপ্তার

জিপিএস না থাকলে মিলবে না রেজিস্ট্রেশন-ফিটনেস, ১ আগস্ট থেকে কার্যকর

গ্যাস সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রীকে সহায়তার আশ্বাস মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর: জ্বালানি প্রতিমন্ত্রী

অনিয়ম হলে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে : গণপূর্ত প্রতিমন্ত্রী

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: পূর্ণাঙ্গ বৈজ্ঞানিক যাচাই শেষে ব্যবস্থা নেবে বিএসটিআই

রাষ্ট্রপতির পদ ছাড়ার পর আইনি ব্যবস্থা নিতে বাধা নেই: ডা. জাহিদ

ন্যায়ভিত্তিক ও অন্তর্ভুক্তিমূলক পৌর প্রশাসন গড়ে তোলাই প্রধান লক্ষ্য : অ্যাডভোকেট মজিবুর রহমান টোটন

  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুমিল্লা
  9. ক্রীড়াঙ্গন
  10. খুলনা
  11. খেলাধুলা
  12. গাইবান্ধা
  13. গাজীপুর
  14. চট্রগ্রাম
  15. চুয়াডাঙ্গা

গ্যাস সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রীকে সহায়তার আশ্বাস মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর: জ্বালানি প্রতিমন্ত্রী

প্রতিবেদক
Newsdesk
July 28, 2026 5:37 pm

নিজস্ব প্রতিবেদক : 

গ্যাসের সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে সহায়তার আশ্বাস দিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।

মঙ্গলবার (২৮ জুলাই) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এ তথ্য নিশ্চিত করেন।

জ্বালানি প্রতিমন্ত্রী জানান, আজ দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনে কথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্ভূত জ্বালানি সংকট মোকাবিলায় আনোয়ার ইব্রাহিম এবং মালয়েশিয়ার সহযোগিতা কামনা করেন তিনি। আনোয়ার ইব্রাহিম আশ্বস্ত করেছেন, সংকট নিরসনে যা কিছু করার সুযোগ আছে দ্রুততম সময়ে টিম-সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে অবহিত করবেন।

তিনি জানান, জ্বালানি ক্ষেত্রে চাহিদা ও সরবরাহের যে গ্যাপ আছে, সেটি নিরসনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান কথা বলেছেন। মালয়েশিয়া থেকে আমদানির সুযোগ নিয়ে কাজ চলছে। তাদের অভিজ্ঞতা, রিসোর্স দিয়ে কিভাবে সহায়তা করতে পারে এ নিয়ে বিস্তারিত কথা হয়েছে।

জ্বালানি প্রতিমন্ত্রী আরও জানান, দেশি বিশেষজ্ঞরা এফএসআরইউ-এর ত্রুটি সমাধানে প্রাণান্তকর চেষ্টা করছেন। আশা করছি, আগামী সপ্তাহের প্রথমে ২৮০ থেকে ৩৮০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করতে সক্ষম হবে এবং পরবর্তী সপ্তাহের শেষে পুরো এফএসআরইউ ফাংশনাল হবে।

সর্বশেষ - রাজনীতি