Monday , 30 December 2024 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

মেক্সিকোতে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত মুশফিকুল ফজল

প্রতিবেদক
Newsdesk
December 30, 2024 1:42 pm

নিজস্ব প্রতিবেদক :

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (সিনিয়র সচিব পদমর্যাদার) এম মুশফিকুল ফজল আনসারীকে মেক্সিকোতে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

গত ৯ ডিসেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মদ নাজমুল হকের সই করা এক অফিস আদেশে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। রোববার (২৯ ডিসেম্বর) আনুষ্ঠানিকভাবে অফিস আদেশ প্রকাশ করা হয়েছে।

অফিস আদেশে বলা হয়েছে, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত মুশফিকুল ফজল আনসারীকে মেক্সিকোতে বাংলাদেশের রাষ্ট্রদূত পদে বাংলাদেশ দূতাবাস মেক্সিকো সিটেতে নিয়োগের সিদ্ধান্ত হয়েছে।

প্রসঙ্গত, গত ২১ অক্টোবর সাংবাদিক মুশফিকুল ফজল আনসারিকে অন্তর্বর্তী সরকার রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেয়। জ্যেষ্ঠ সচিব পদমর্যাদায় রাষ্ট্রদূত হিসেবে পদায়নের লক্ষে তার চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়।

 

সর্বশেষ - রাজনীতি