Monday , 27 October 2025 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

ফারইস্ট ইনস্যুরেন্সের সাবেক চেয়ারম্যান নজরুলের স্বীকারোক্তি

প্রতিবেদক
Newsdesk
October 27, 2025 7:18 pm

নিজস্ব প্রতিবেদক :

অর্থ আত্মসাতের মামলায় ফারইস্ট ইসলামী লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের সাবেক চেয়ারম্যান মো. নজরুল ইসলাম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

আজ সোমবার (২৭ অক্টোবর) পাঁচ দিনের রিমান্ড শেষ নজরুল ইসলামকে আদালতে হাজির করে দুদক। এ সময় আসামি স্বেচ্ছায় স্বীকারোক্তি দিতে সম্মত হওয়ায় তা রেকর্ড করার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপপরিচালক মো. মশিউর রহমান। আবেদনের পরিপ্রেক্ষিতে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইন আসামির স্বীকারোক্তি রেকর্ড করেন। এরপর তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

আসামিপক্ষের আইনজীবী শাহিনুর ইসলাম ও বাবুল মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ২৩ অক্টোবর আসামি নজরুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ। এর আগে রাজধানীর পুরান ঢাকার বংশাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে দুদক।

মামলার অভিযোগে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে রাজধানীর তোপখানা রোডের একটি জমি ও স্থাপনা অনিয়ম করে ২০৭ কোটি ৩৬ লাখ টাকায় কেনাবেচা করেন। অনুসন্ধানে উঠে আসে, এই লেনদেনের মাধ্যমে ফারইস্ট ইসলামী লাইফ ইনস্যুরেন্স কোম্পানির আত্মসাৎ করা ৪৫ কোটি টাকা সাবেক চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, পরিচালক এম এ খালেক এবং তাদের স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও অজ্ঞাতনামা ব্যক্তিদের নামে বিভিন্ন ব্যাংকে স্থানান্তর করা হয়। এভাবে অপরাধলব্ধ অর্থের উৎস, অবস্থান ও প্রকৃতি গোপন করে অর্থ পাচার প্রতিরোধ আইন, দুর্নীতি দমন কমিশন আইন ও দণ্ডবিধি অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ সংঘটিত হয়েছে। এ অভিযোগ এনে গত ৩১ জুলাই দুদকের উপপরিচালক সৈয়দ আতাউল কবির বাদী হয়ে নজরুল ইসলামসহ ২৪ জনের বিরুদ্ধে মামলা করেন।

সর্বশেষ - অপরাধচিত্র বিশেষ

আপনার জন্য নির্বাচিত
যুক্তরাষ্ট্রে পুলিশ কর্মকর্তাসহ ৫ জনকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রে পুলিশ কর্মকর্তাসহ ৫ জনকে গুলি করে হত্যা

মুরাদনগরে একই পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যা

আওয়ামী লীগের দাফন হয়ে গেছে, শিগগির দল হিসেবে বিচার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

কিশোর গ্যাংয়ের প্রশ্রয়দাতার বিরুদ্ধে ব্যবস্থা : ডিবি প্রধান

ঈশ্বরদীতে দুই ট্রেনে মুখোমুখি সংঘর্ষ, ৭ ঘণ্টা পর চলাচল শুরু

হরতালে কিছু ঘটবে না, নগরবাসী আতঙ্কিত হবেন না: ডিএমপি কমিশনার

হাসিনার নির্দেশেই তার দোসররা মানবেন্দ্র ঘোষের বাড়ি পুড়িয়েছে: রিজভী

ইলিশ শিকারে নিষেধাজ্ঞা, উপকূলজুড়ে জেলেদের দীর্ঘশ্বাস

মোহাম্মদপুরে বিড়াল হত্যা মামলায় ‎আসামির ৬ মাস কারাদণ্ডের রায়

বিরোধী দলের অসুস্থ এমপির খোঁজ নিলেন প্রধানমন্ত্রী